‘সম্মাননা স্মারক’ প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের কেন্দ্রীয় কালীবাড়ি প্রাঙ্গণে রোববার রাতে ভারতের বিশিষ্ট উচ্চাঙ্গসংগীতশিল্পী মমতাজ বেগমকে নবীনগরবাসীর পক্ষ থেকে ‘গুণীজন সম্মাননা’ দেওয়া হয়েছে। প্রথম আলো নবীনগর বন্ধুসভা এই অনুষ্ঠানের আয়োজন করে। নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে মমতাজ বেগমের হাতে সম্মাননা স্মারক ও গুণীজন সম্মাননাপত্র তুলে দেন। নবীনগর বন্ধুসভার উপদেষ্টা বিমল কান্তি গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আবু হানিফা, শেখ সাদি, শহীদুল হক প্রমুখ।