‘সময়’ চাইলেন মিসরের নতুন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া কামাল আল-গানজুরি জনগণের কাছে ‘সময়’ চেয়েছেন। ক্ষমতাসীন সেনা পর্ষদ কর্তৃক নিয়োগ পাওয়ার পর জনগণের উদ্দেশে প্রথম মন্তব্যে তিনি বলেন, সোমবারের নির্বাচনের আগে তিনি নতুন সরকারের নাম ঘোষণা করতে চান না।কায়রোর তাহরির স্কয়ারে পার্লামেন্ট নির্বাচন স্থগিত করা এবং সামরিক শাসনের বিরুদ্ধে কায়রোয় হাজার হাজার মানুষের বিক্ষোভ আজও চলছে।তবে সেখানে সামরিক শাসন ও নির্বাচনের সমর্থনেও সেখানে কিছু মানুষ জড়ো হয়েছে।মিসরে গত কয়েক দিনের ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর হাতে ৪০ জনের বেশি লোক নিহত হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের পর মিসরে এটাই সবচেয়ে বড় কোন সংঘর্ষের ঘটনা।এদিকে, তাহরির স্কয়ারে সংঘর্ষ ও বিক্ষোভ কিছুটা কমে এসেছে। গতকাল থেকে সেখানে উত্সবমুখর পরিবেশ দেখা যায়। লোকজনকে ‘সামরিক শাসনের পতন চাই’ বলে স্লোগান দিতে দেখা যায়।