‘সরগম’-এর প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতবিষয়ক পত্রিকা সরগম-এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ অক্টোবর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে। এতে প্রধান অতিথি ছিলেন সংগীতজ্ঞ আবদুস শাকুর। বিশেষ অতিথি ছিলেন আসাদুল হক, আসাদ চৌধুরী ও কামালউদ্দিন সবুজ। স্বাগত বক্তব্য দেন সরগম সম্পাদক কাজী রওনাক হোসেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন খুরশীদ আলম, তপন মাহমুদ, ইন্দ্রমোহন রাজবংশী, শুভ্রদেব প্রমুখ। বিজ্ঞপ্তি।