‘সর্বোচ্চ ধৈর্য’ কাম্য, ইসরাইল ও লেবাননকে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেবানন ও ইসরাইলের মধ্যে সীমান্ত সংঘাত নিয়ে চরম উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। উভয় দেশকেই সর্বোচ্চ ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছে মার্কিন প্রশাসন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পিজে ক্রাউলি মঙ্গলবার এ কথা বলেন। খবর রয়টার্সের।ক্রাউলি বলেন, ‘যুক্তরাষ্ট্র লেবানন ও ইসরাইল উভয় দেশের সঙ্গেই যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সীমান্তে আসলে কী হচ্ছে, আমরা বোঝার চেষ্টা করছি। আমাদের চেষ্টা হবে, সেখানে রক্তপাত ও সহিংসতা যেন না ঘটে। অনেক হয়েছে আর নয়। আমরা সহিংসতা ও সংঘাতের পুনরাবৃত্তি চাই না।’উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ইসরাইল ও লেবাননের সেনাবাহিনীর মধ্যে সীমান্তে গুলিবিনিময় হয়। এতে লেবাননের তিন সেনা ও একজন সংবাদকর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে। ইসরাইলেরও কয়েকজন সেনা এ ঘটনায় আহত হন।