‘সহকারী কোচ হবেন স্থানীয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফলভাবে বিশ্বকাপ আয়োজন করাটাকে তিনি বলছেন জীবনের সবচেয়ে বড় অর্জন। কিন্তু সেই অর্জন নিয়েই প্রশ্ন তুলেছে যুব ও ক্রীড়াবিষয়ক সংসদীয় কমিটি! বিশ্বকাপের পর নতুন কোচ আর নির্বাচক খোঁজার পাশাপাশি এখন এ নিয়েও ভাবতে হচ্ছে তাঁকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আ হ ম মুস্তফা কামাল কাল কথা বলেছেন এসব বিষয়েই বিশ্বকাপের সফল আয়োজনের রেশ বোধ হয় এখনো আছে...আ হ ম মুস্তফা কামাল: আমার জীবনের সবচেয়ে সফল কাজ এটি। এ জাতীয় আয়োজন যারা মূল্যায়ন করে, আইএমজি...তাদের র‌্যাঙ্কিংয়ে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দ্বিতীয় স্থানে আছে। প্রথম স্থানে বেইজিং অলিম্পিক। বেইজিং পেয়েছে ৯.৭৮, আমরা ৯.৬৯। ৯.৫৮ পেয়ে কিছুদিন আগে হওয়া ফিফা বিশ্বকাপ আছে তৃতীয় স্থানে। কিন্তু যুব ও ক্রীড়াবিষয়ক সংসদীয় কমিটি তো বিশ্বকাপ নিয়ে নানা প্রশ্ন তুলছে। জাতীয় ক্রীড়া পরিষদের খরচ করা টাকার হিসাবও আপনাদের কাছে চাওয়া হচ্ছে...মুস্তফা কামাল: এ ব্যাপারে কেবল পত্রপত্রিকাতেই পড়েছি। বিষয়টা সম্পর্কে আমাকে আরও জানতে হবে, বুঝতে হবে। পরে যথাসময়ে আমি মতামত দেব। আগামীকাল (আজ) ক্রিকেট বোর্ডের সভায় এ নিয়ে আলোচনা হবে। সংসদীয় কমিটির সঙ্গেও আমি কথা বলব। সংসদীয় কমিটির সভায় ডাকার পরও আপনি যাননি কেন?মুস্তফা কামাল: মিটিংয়ের আগেই আমি জানিয়েছিলাম যেতে পারব না। আমার এলাকায় আগে থেকে প্রোগ্রাম দেওয়া ছিল। তবে সভাপতি সাহেবকে বলেছি, আরেকবার যখন মিটিং ডাকবে, তখন যাব। সংসদীয় কমিটি ডাকলে তো এটা আমার জন্য সম্মানের। আমি নিজেও একটা সংসদীয় কমিটির প্রধান। সংসদীয় কমিটি সব সময়ই ডাকতে পারে, ডাকবে এবং আমি মনে করি ডাকলে সবার যাওয়া উচিতও। চা খাব একসঙ্গে, কথা বলব...অসুবিধার কী আছে? বিশ্বকাপের পর এখন বড় কাজ হচ্ছে জাতীয় দলের জন্য একজন ভালো কোচ খুঁজে বের করা। সে কাজে কতটা এগিয়েছেন?মুস্তফা কামাল: নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যেই আন্তর্জাতিক বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ব্যক্তিগত পর্যায়েও যোগাযোগ চলছে। এর আগে আপনি বলেছিলেন, বিদেশি কাউকেই জাতীয় দলের কোচ করা হবে। শোনা যাচ্ছে অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা থেকে আসবেন বাংলাদেশ দলের নতুন কোচ...মুস্তফা কামাল: আমরা এর আগেও অনেককে টার্গেট করেছিলাম, আসেননি। জন্টি রোডসের আসার কথা ছিল, আমি নিজে কথা বলেছি। এর পরও তো এলেন না! আমাদের প্রত্যাশা থাকতেই পারে। কিন্তু প্রত্যাশা পূরণ হবে, যখন সে রকম কাউকে আমরা পাব। স্থানীয় কোনো কোচের কথা তাহলে এখনই ভাবছেন না...মুস্তফা কামাল: বিদেশ থেকে যাঁকেই কোচ হিসেবে আনি, চুক্তিপত্রে শর্ত দেওয়া হবে তাঁর সঙ্গে সহকারী কোচ হিসেবে দেশের একজন কোচ থাকবেন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কিংবা ‘এ’ দল বা একাডেমি—যে কোচই হোক না কেন, এখন থেকে প্রত্যেক বিদেশি কোচের সঙ্গে একজন করে স্থানীয় সহকারী কোচ থাকবেন, যাতে কাজ শিখে একটা সময় স্থানীয় কোচরা জাতীয় দলের ভার নিতে পারেন। নতুন নির্বাচক কমিটিও তো করতে হচ্ছে। নির্বাচক হিসেবে টেস্ট ক্রিকেটারদেরই প্রাধান্য পাওয়া জরুরি...মুস্তফা কামাল: সর্বোচ্চ পর্যায়ে খেলার অভিজ্ঞতা আছে, এ রকম সাবেক খেলোয়াড়দেরই নির্বাচক করা হবে। কাল (আজ) বোর্ড সভায় এ নিয়ে আলোচনা হবে।