‘সাঁতারে আসতে চাইনি’
জাতীয় বয়সভিত্তিক সাঁতারে দুটি রেকর্ডসহ ৯টি সোনা জিতে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারের ববিতা খাতুন। অথচ আমলা জাহানারা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর এই ছাত্রী সাঁতারুই হতে চাননি! ৯টি সোনা জিতলেন, কেমন লাগছে?ববিতা খাতুন: খুবই ভালো লাগছে। বেশি আনন্দ হচ্ছে আনসার চ্যাম্পিয়ন হয়েছে বলে। এবার আসলে আমাদের প্র্যাকটিসটা খুবই ভালো হয়েছে। শুরুর আগে কি ভেবেছিলেন এতগুলো সোনা জিতবেন?ববিতা: আশা করেছিলাম, ৬-৭টি জিতব। আপনার প্রিয় ইভেন্ট কোনটা?ববিতা: ১০০ ও ২০০ মিটার ব্যাক স্ট্রোক। ৫০ মিটারের তুলনায় এই দুই ইভেন্টেই আমি ভালো। ১১টি ইভেন্টে সাঁতরালেন। কষ্ট হয়নি?ববিতা: তা তো অবশ্যই। বেশি ইভেন্ট মানেই বেশি পরিশ্রম। আনসারের সাঁতারু আরিফা আত্মহত্যা করেছিলেন। তাঁর স্মৃতি নিশ্চয় পোড়ায়?ববিতা: ওর কথা মনে হলেই খারাপ লাগে। আমি ওর সিনিয়র ছিলাম তার পরও আমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। একসঙ্গে কত থেকেছি, খেয়েছি, অনুশীলন করেছি। এই বয়সে ওর এভাবে চলে যাওয়ার কথা ছিল না। এর আগে আমলা থেকে আসা ডলি, সবুরারা ততটা আলো ছড়াতে পারেননি। নিজেকে নিয়ে কতটা আশাবাদী আপনি?ববিতা: ওনারা হয়তো ঠিকমতো অনুশীলন করেননি। অথবা নিজেদের ধরে রাখার জন্য সেভাবে পরিশ্রম করেননি। তবে নিয়মিত অনুশীলন করে আমি এ সাফল্যটা ধরে রাখতে চাই। পুকুরে অনুশীলন করতে সমস্যা হয় না?ববিতা: সমস্যা তো হয়ই। আমলাতে একটা সুইমিংপুলের দাবি অনেক দিনের। রুবেল ভাইয়ারা, সবুরা আপুরা বলে বলে ক্লান্ত। সাঁতারু হলেন কীভাবে?ববিতা: সত্যি বলতে কি, আমি সাঁতারে আসতেই চাইনি। কিন্তু আমার সাঁতার শেখার পেছনে একটা কাহিনি আছে। কী কাহিনি?ববিতা: আমার ছোট চাচা সাঁতারু ছিলেন, তবে ততটা ভালো না। আমার কোচ ও চাচা দুজন ভালো বন্ধু। একদিন চাচা বললেন, তুই সাঁতার শেখ। আমি মাঝেমধ্যে সাঁতরাতে যেতাম, মাঝেমধ্যে যেতাম না। কারণ সাঁতার ভালো লাগত না। হঠাৎ একদিন সাঁতরাতে গিয়ে ডুবে যাচ্ছিলাম। দূর থেকে সেটা দেখেও চাচা আমাকে তুলছিলেন না। পরে কোচ এসে তোলেন। চাচার ওপর খুব রাগ হচ্ছিল, তবে পরে বুঝেছি আমাকে সাঁতার শেখানোর জন্যই ওটা করেছিলেন চাচা। ওই দিনই জেদ করলাম, সাঁতার শিখতে হবে। সাঁতারে কাকে আদর্শ মানেন?ববিতা: সবুরা আপুকে অনুসরণ করি। ওনার সাঁতার ভালো লাগে। টিভিতে মাইকেল ফেল্পেসর সাঁতার দেখেছি। তাঁকে ছাড়া আর কাউকে চিনি না। ক্যারিয়ার শেষে নিজেকে কোথায় দেখতে চান?ববিতা: জুনিয়রদের প্রতিযোগিতায় সবে ভালো করা শুরু করেছি। এরপর সিনিয়রদের মধ্যেও ভালো করতে চাই। স্বপ্ন দেখি, একদিন এসএ গেমসে সোনা জিতব।