‘সাইকো’ বানানোর গল্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি বানানোর গল্প নিয়ে ছবি হচ্ছে। নাম মেকিং অব সাইকো। আলফ্রেড হিচককের সাইকো ছবিটির কথা মনে আছে? হ্যাঁ, সেই গা-ছমছমে ছবিটি কীভাবে তৈরি হয়েছিল, সেই গল্প নিয়ে আসছে মেকিং অব সাইকো। এতে সাইকো ছবির চরিত্র জ্যানেটের ভূমিকায় নাম লেখালেন স্কারলেট জোহানসন। পরিচালক হিসেবে হিচকক কত বাধাবিঘ্ন পেরিয়ে ছবিটি শেষমেশ সবার সামনে এনেছিলেন, সেটি ফুটিয়ে তুলবেন অ্যান্টনি হপকিন্স। হিচককের স্ত্রীর চরিত্রে দেখা যাবে ড্যাম হেলেন মিরেনকে। একদিকে টাকা-পয়সার টানাটানি, অন্যদিকে সবার উপহাস—ভৌতিক ছবি কি বাজারে চলবে আদৌ?—এমন সব প্রশ্নের সামনে পড়েও হাল ছাড়েননি হিচকক। সেই গল্পই উঠে আসবে মেকিং অব সাইকোতে। পিটিআই।