‘সাকিব, তামিম, মুশফিককেই কিছু করতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট খেলেন না চার বছরের বেশি হলো। এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার কথা তাই কল্পনাতেও আসেনি। তবে যখনই বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলে, নস্টালজিক হয়ে যান নাজিমউদ্দিন। এবারও তাই। হাঁটুর ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা এই ব্যাটসম্যান ফিরে যাচ্ছেন ২০০৭ সালে বিশ্বকাপে বাংলাদেশ দল কাল পাকিস্তানের বিপক্ষে খেলবে। দুই দলের আরেকটি টি-টোয়েন্টি ম্যাচের আগে স্মৃতির পর্দায় কি কিছু ভেসে উঠছে?নাজিমউদ্দিন: হ্যাঁ, পাকিস্তানের বিপক্ষে যখনই বাংলাদেশ খেলে, এটা মনে পড়ে। ২০০৭ সালে নাইরোবিতে ওদের বিপক্ষে আমি আমার ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটা খেলেছিলাম। ৮১ রানের একটা ইনিংস ছিল আমার। তবে ম্যাচটা আমরা জিততে পারিনি। সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচটাও তো পাকিস্তানের বিপক্ষেই খেলেছেন...নাজিমউদ্দিন: ওটা ২০০৮ সালে, করাচিতে। ওই ম্যাচে ৪২ রান করেছিলাম। পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে দুটিতেই সফল। বাংলাদেশ দল যখন আবার টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি, আফসোস হয় না?নাজিমউদ্দিন: সে রকম আফসোস আসলে হয় না। আমি তো অনেক দিন ধরেই টি-টোয়েন্টি খেলছি না। তবে পাকিস্তানের বিপক্ষে খেলা হলেই নাইরোবির ম্যাচটা মনে পড়ে। কালকের ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু দেখছেন?নাজিমউদ্দিন: টি-টোয়েন্টি ম্যাচে এসব আগে থেকে বলা মুশকিল। আমি চাই, বাংলাদেশ জিতুক, তবে এ ম্যাচে যে পাকিস্তানই এগিয়ে সেটি না মেনে উপায় নেই। ওরা অনেক ভালো দল, ব্যালান্সড। আফ্রিদি-আজমল-রাজ্জাক, অনেক ম্যাচ উইনার আছে দলে। বাংলাদেশকে জিততে হলে অনেক বেশি ভালো খেলতে হবে। আফ্রিদি-আজমলদের বিপরীতে বাংলাদেশ দলেও তো সাকিবের মতো বিশ্বসেরা অলরাউন্ডার আছেন...নাজিমউদ্দিন: সাকিব শুধু নয়, তামিম, মাশরাফি, রাজ্জাক—অনেকেই আছে। আমাদের ভালো একটা শুরু দরকার। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ৬ ওভার খুব গুরুত্বপূর্ণ। প্রথম ৬ ওভারে ৫০-এর বেশি রান হতে হবে। আগে ব্যাট করলে পাকিস্তানকে ১৫০ রানের বেশি টার্গেট দিতে হবে। তামিম যদি ক্লিক করে, পরের দিকে এসে সাকিব-মুশফিক শেষটা ভালো করে দেয়, সবই সম্ভব। জিততে হলে সাকিব, তামিম আর মুশফিককেই কিছু করতে হবে। আশরাফুলও তো ভালো ফর্মে আছেন...নাজিমউদ্দিন: আশরাফুল ধারাবাহিকভাবে ভালো খেলছে। তবে স্ট্রাইক রেট আরেকটু ভালো হওয়া দরকার। বল আর রান সমান হয়ে যাচ্ছে। ওর স্ট্রাইক রেট বাড়লে দলেরই লাভ। পাকিস্তান দলের কে বড় হুমকি হয়ে দাঁড়াতে পারেন বাংলাদেশের জন্য?নাজিমউদ্দিন: বোলিংয়ে আজমল-আফ্রিদি। গুলও আছে, তবে পেসারদের চেয়ে স্পিনাররাই বেশি সমস্যা করবে বলে মনে হয়। আর ব্যাটিংয়ে কামরান আকমল-হাফিজ, শেষ দিকে রাজ্জাক—এদের সবারই ম্যাচ জেতানোর সামর্থ্য আছে। রাজ্জাক তো অনেক হারা ম্যাচও জিতিয়েছে পাকিস্তানকে। আপনার হাঁটুর ইনজুরির কী অবস্থা?নাজিমউদ্দিন: এখন অনেকটাই ভালো। ৭০-৮০ শতাংশ ফিট বলতে পারেন। সামনে জাতীয় লিগ, সেটা নিয়েই ভাবছি। গত সপ্তাহ থেকে রানিং শুরু করেছি, ব্যাটিংও করছি। জাতীয় দলের ফিজিও বিশ্বকাপে যাওয়ার আগে চার সপ্তাহের শিডিউল দিয়ে গেছেন। সে অনুযায়ী করছি সবকিছু।