‘সাতঘাটের কানাকড়ি’ আবার মঞ্চে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থিয়েটার আরামবাগের সাতঘাটের কানাকড়ি নাটক মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। নাটকটির সর্বশেষ প্রদর্শনী হয়েছিল ২০০৮ সালে। তিন বছর পর আজ মঙ্গলবার সন্ধ্যায় আবারও মঞ্চস্থ হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় বিজয় উৎসবে। নাটকটি লিখেছেন এবং নির্দেশনা দিয়েছেন মমতাজ উদ্দীন আহমদ। মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে একটি মুক্তিযোদ্ধা-পরিবারে ঘটে যায় নানা ঘটনা। সেই সব ঘটনা আর টানাপোড়েন নিয়ে নাটকের গল্প।আবারও মঞ্চে আনা প্রসঙ্গে সাতঘাটের কানাকড়ির প্রযোজনা অধিকর্তা রেজাউল ইকরাম বলেন, ‘দর্শকের কাছে সাতঘাটের কানাকড়ির যথেষ্ট আবেদন ছিল। কিন্তু নানা সংকটের কারণে নাটকটির প্রদর্শনী অব্যাহত রাখা সম্ভব হয়নি। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর বিজয় উৎসব উপলক্ষে আবারও তা মঞ্চে আনার সিদ্ধান্ত নিয়েছি। আজ হবে সাতঘাটের কানাকড়ির ৩০৩তম প্রদর্শনী।’