প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদের (সি ইউনিট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবারে ব্যবসায় শিক্ষা অনুষদে ভর্তি পরীক্ষায় ৬৮০টি আসনের বিপরীতে ২ হাজার ৯৭৫ জন (বাণিজ্য ২,৮৪৫ জন এবং অন্যান্য ১৩০ জন) পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হন।ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jnu.ac.bd ও নোটিশ বোর্ডে পাওয়া যাবে। এছাড়া পরীক্ষার ফলাফল জানতে যে কোন মুঠোফোনের খুদে বার্তায় JNU লিখে একটি স্পেস দিয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে আবার একটি স্পেস দিয়ে ইউনিটের নাম লিখে ১৬২৪২ নম্বরে পাঠাতে হবে।