‘সুযোগ পেলে নিরাশ করব না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছরে ৩৬টি ওয়ানডে খেললেও টেস্ট খেলেছেন একটাই—২০০৪ সালের ডিসেম্বরে। এক ইনিংসে বল করে ২ উইকেট। আজই দ্বিতীয় টেস্ট খেলার স্বপ্নে বিভোর ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অপেক্ষাটা বাড়ল। কাল বিকেলে নাজমুল হোসেনের কণ্ঠে ধরা পড়ল তাঁর টেস্ট খেলার আকুতি আবারও টেস্ট স্কোয়াডে সুযোগ পেলেন। খেলার ব্যাপারে কতটা আশাবাদী?নাজমুল হোসেন: নিউজিল্যান্ড সফরে স্কোয়াডে ছিলাম, সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজেও ছিলাম। তবে খেলা হয়নি। স্কোয়াডে যেহেতু আছি, প্রস্তুত থাকতে হবে। যেকোনো সময় খেলতে হতে পারে। হঠাৎ করেই আবার টেস্ট দলে নেওয়া হলো আপনাকে? আপনার কী ধারণা...কেন নেওয়া হলো?নাজমুল: আসলে হঠাৎ করে না। আমি তো সব সময়ই প্রস্তুত থাকি। ওয়ানডেতে সুযোগ পেয়ে মোটামুটি ভালো বোলিং করেছি। হয়তো সে কারণেই নিয়েছে। খেলার সুযোগ পেলে ভালো করার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী?নাজমুল: এদিক দিয়ে আমি আত্মবিশ্বাসী। যখনই টেস্ট বা ওয়ানডে খেলি, সবকিছুতেই সেরাটা দেওয়ার চেষ্টা করি। এবারও আশা করছি, সুযোগ পেলে নিরাশ করব না। আপনার তো ভাগ্যটাই খারাপ থাকে সব সময়। অনেক সময় স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পান না। হঠাৎ ইনজুরিতে পড়ে যান। এটাকে কীভাবে দেখেন?নাজমুল: এবার তো সব দিক দিয়েই মোটামুটি ফিট আছি। আমার মনে হয়, অনেক ভালো হবে ইনশাআল্লাহ। স্কোয়াডে থাকলেও অনেক সময় টিম কম্বিনেশনের কারণে খেলা হয় না। এটা এমন কিছু না। ধারাবাহিকভাবে খেলার সুযোগ পান না। হঠাৎ হঠাৎ দলে সুযোগ পেয়ে খেলতে সমস্যা হয় না?নাজমুল: ওয়ানডেতে আমার মনে হয়, আমাকে কখনোই পুরোপুরি বাদ দেয় না। রাখে সব সময়ই। কিন্তু টেস্টে সেভাবে সুযোগ পাই না। তার পরও এটাকে পজিটিভভাবেই নিই, নেব। যে একটা টেস্ট খেলেছি, খুব খারাপ বল করিনি। দেখা যাক, এবার কী হয়। অনেক সময় ভালো খেললেও দেখা যায় পরের ম্যাচে আপনি নেই। মাঝেমধ্যে কি হতাশ হয়ে পড়েন?নাজমুল: অবশ্যই হতাশ হই। যখনই খেলানো হয়, ইনজুরিতে না পড়লে সব সময়ই পারফর্ম করি, ইনশাআল্লাহ। মাঠে নামলেই...। এদিক দিয়ে আমি অনেক সুখী। অনেকেই বলে চার-পাঁচ ম্যাচ পর একটায় নামায়, একটাতেই আমি পারফর্ম করি। জানতে চায়, আমি কীভাবে নিজেকে ধরে রাখি। হ্যাঁ, এই প্রশ্ন তো সবারই। নাজমুল সারা বছর শুধু অনুশীলনই করে...খেলে না...নাজমুল: এটা ঠিক। সারা বছরই আমি অনেক পরিশ্রম করি। প্র্যাকটিসেও ম্যাচ মনে করেই বল করি। এটাই হয়তো আমাকে ধরে রাখে। এখানে তো একটা ওয়ানডে খেলেছেন। চট্টগ্রামের উইকেট কেমন মনে হচ্ছে?নাজমুল: এখানে উইকেট সব সময়ই স্পিনারদের জন্য সহায়ক হয়। এবারও হয়তো তাই হবে। তবে আমার ধারণা, নতুন বোলের বোলিংটা খুব গুরুত্বপূর্ণ হবে। খেললে আমারও চেষ্টা থাকবে নতুন বলটা ভালোভাবে ব্যবহারের। ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণকেই বেশি ভয় বাংলাদেশের ব্যাটসম্যানদের। সে তুলনায় বাংলাদেশের বোলিং ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংকে কতটা সমস্যায় ফেলতে পারে বলে মনে হয়?নাজমুল: মিরপুর-ফতুল্লায় কিন্তু আমরা দেখেছি ব্রেট লির মতো বোলাররাও কিছু করতে পারেনি। কাজেই আমার মনে হচ্ছে, উইকেটের ওপরই নির্ভর করছে সবকিছু। যতই জোরে বল করেন, উইকেট স্লো থাকলে সমস্যা।