‘সুযোগ হাতছাড়া করা যাবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় অনুষ্ঠেয় আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচটি আর মাত্র ২১ দিন দূরে। কিন্তু খেলা দেখার জন্য যেন তর সইছে না আগামী মৌসুমে খেলার জন্য বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন শেখ জামালে যোগ দেওয়া প্রতিশ্রুতিশীল স্ট্রাইকার সোহেল রানার। আসলে মেসিই তাঁর সব আগ্রহের কেন্দ্রবিন্দুতে মেসিদের খেলার তো মাত্র ২১ দিন বাকি। খেলা দেখার পরিকল্পনা আছে নিশ্চয়ই?সোহেল রানা: অবশ্যই খেলা দেখব। জাতীয় দলের খেলোয়াড়দের খেলা দেখার একটা সুযোগ করে দিয়েছে বাফুফে। এ জন্য সবার আগে সালাউদ্দিন ভাইকে (কাজী সালাউদ্দিন) ধন্যবাদ জানাই। আমি মনে করি, এই আয়োজন দেশের ফুটবলে বিরাট প্রভাব ফেলবে। মেসির খেলা ঢাকায় বসে দেখবেন, ভাবলে কেমন লাগে?সোহেল: কল্পনাও করিনি, আর্জেন্টিনার মতো দল, তা-ও আবার মেসির মতো খেলোয়াড়কে সরাসরি দেখব। এটা ভাবলেই কেমন যেন রোমাঞ্চিত লাগে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের খেলোয়াড়দের অনেক কিছু শেখার আছে এখান থেকে। আপনাদের কি আলাদা কোনো চাওয়া আছে বাফুফের কাছে?সোহেল: আমাদের একটাই চাওয়া, যদি আলাদা করে মেসির সঙ্গে কথা বলার সুযোগ করে দেয় বাফুফে। ওদের সঙ্গে চা-নাশতার আয়োজন করলেই তো সেই সুযোগে কিছু শেখার এবং মেসির সঙ্গে ছবি তোলার সুযোগ পাব। আমার মেসির সঙ্গে একটা ছবি তোলার অনেক দিনের শখ। মেসিকে নিয়ে এত আগ্রহ...মেসির খেলার কোন বিষয়টা বেশি মনোযোগ দিয়ে দেখবেন...সোহেল: মেসির প্লাস পয়েন্ট আল্লাহ তাকে অনেক কিছু দিয়েছেন। মেসির ফিনিশিং খুবই সুন্দর। ওর ফিনিশিং আমি সব সময় ফলো করি। আমি ওর মতো কিছু করতে পারব কি না বা এটা করা সম্ভব কি না, সেসব বড় কথা না। দেখেছি, ওর কাছে বল থাকে সব সময়। ওর ফিনিশিংটা শেখার চেষ্টা করব। আপনি কি আর্জেন্টিনার সমর্থক?সোহেল: না। আমি ব্রাজিলের সমর্থক। আর বাংলাদেশে আবাহনীর। কিন্তু আমার পরিবারের সবাই আর্জেন্টিনা। আমি একাই ব্রাজিলের ভক্ত। বিশ্বকাপে যখন ব্রাজিলের খেলা হতো তখন বড় আপা আর মামারা আমাকে খাটের নিচে লুকিয়ে রাখত। ব্রাজিলের খেলা আমাকে দেখতে দিত না। পরিবারের সবাই আর্জেন্টিনার সমর্থক। তাহলে তো আর সবারই বেশি আগ্রহ মেসির খেলা দেখার...সোহেল: সেটা আর বলতে! আমার বড় আপু বলেছে, যেভাবেই হোক টিকিটের ব্যবস্থা করতে। আমি বলেছি, ইনশাআল্লাহ, খেলা দেখাতে নিয়ে যাব। ছোট একটা ভাগনে আছে আরমান, ও ক্লাস ওয়ানে পড়ে। ও মেসির খেলা দেখার জন্য পাগল।  আর্জেন্টিনার অনুশীলন দেখার ইচ্ছা আছে? সোহেল: অবশ্যই আছে। শুনেছি, ফতুল্লায় নাকি ওদের অনুশীলন হবে। যত কষ্টই হোক ওদের প্র্যাকটিস দেখবই। এর জন্য যদি টিকিট লাগে সেটাও নিতে হবে। হাতের মুঠোয় পাওয়া এমন সুযোগ হাতছাড়া করা যাবে না। ম্যাচটা তো প্রীতি ম্যাচ। এটা কি তেমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে?সোহেল: প্রতিদ্বন্দ্বিতা কেন হবে না বলুন? আমি আমার দেশের পতাকার জন্য সবকিছু করতে পারি। আর্জেন্টিনা দলও সেটাই করবে। এখানে ৫০ ভাগেরও বেশি আর্জেন্টিনার সমর্থক। গ্যালারিতে আর্জেন্টিনার সাপোর্টার দেখে ওরা আরও উ ৎ সাহ পাবে। এই একটা ম্যাচ দেশের ফুটবলকে কতটা জাগিয়ে তুলবে?সোহেল: অনেক। আমি আগেই বলেছি, কখনো কল্পনাও করিনি যে আর্জেন্টিনার মতো দল আসবে বাংলাদেশে। অনেকটা স্বপ্নের মতো হয়। আমাদের কাছে অনেকে জিজ্ঞাসা করে, সত্যি আর্জেন্টিনা ফুটবল খেলতে আসছে? তাদের কাছেও অবিশ্বাস্য ঠেকে। তা ছাড়া বাংলাদেশকে ফুটবল-বিশ্বে খুব কম দেশই চেনে। বিশ্বের বুকে বাংলাদেশকে চেনানোর এটা একটা বড় সুযোগ।