‘সুযোগের অপেক্ষায় আছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়সভিত্তিক কিংবা ঘরোয়া ক্রিকেট—সব জায়গাতেই প্রমাণ করে এসেছেন নিজেকে। এবার সুযোগ এল আন্তর্জাতিক ক্রিকেটেও সামর্থ্যের জানান দেওয়ার। জাতীয় দলের নতুন মুখ আনামুল হক আত্মবিশ্বাসী, সুযোগ পেলে এখানেও প্রমাণ করবেন নিজেকে কেমন লেগেছে জাতীয় দলে ডাক পেয়ে?আনামুল হক: স্বপ্নের মতোই মনে হয়েছে। জাতীয় দলের সব খেলোয়াড়ের সঙ্গে একসঙ্গে আছি। সবাই এসে কথা বলছে, অভিনন্দন জানাচ্ছে। ভালো লাগছে। খবরটা প্রথম পেলেন কীভাবে?আনামুল: আমি বিকেএসপিতে ছিলাম। বাসা থেকেই আমাকে প্রথম খবর দেওয়া হয়। আব্বু-আম্মু খুশিতে কান্নাকাটি করছিলেন। ভাইয়ারও একই অবস্থা। অন্য রকম একটা আনন্দ। ভাবতে পেরেছিলেন এত দ্রুত সুযোগ পেয়ে যাবেন?আনামুল: সেভাবে আশা করিনি। তবে সব সময়ই চিন্তা করতাম, যেখানে খেলব ভালো খেলব। জানতাম, ভালো খেললে সুযোগ আসবেই। ক্রিকেটার হওয়ার শুরুর গল্পটা কেমন?আনামুল: বিকেএসপি থেকেই শুরু বলতে পারেন। ক্লাস সেভেনে বিকেএসপিতে ভর্তি হই। এখনো সেখানে উচ্চমাধ্যমিক পড়ছি। এর আগে ছোটবেলায় সুমন (হাবিবুল বাশার) ভাইয়ের একাডেমিতে প্র্যাকটিস করতাম। কুষ্টিয়ায় খেলাটেলা হলে ছোটবেলায়ই বড়দের সঙ্গে সুযোগ পেতাম। তবে ভালোভাবে খেলা শুরু করি বিকেএসপিতে এসে। এশিয়া কাপের মতো বড় আসরে অভিষেকের সুযোগ। রোমাঞ্চিত?আনামুল: একটু টেনশন কাজ করছে। জাতীয় দলে খেলা সবারই স্বপ্ন। আমার জন্যও ব্যাপারটা সে রকম। সুযোগের অপেক্ষায় আছি।্রসুযোগ পেলে অবশ্যই কাজে লাগাতে চেষ্টা করব। খেলার সুযোগ এলে ব্যক্তিগত কোনো লক্ষ্য কি থাকবে?আনামুল: এখনো ও রকম কিছু চিন্তা করিনি। সুযোগ পেলে ভালো খেলে জায়গা পাকা করার চেষ্টা করব, এ ছাড়া অন্য কোনো লক্ষ্য আপাতত নেই। আপনি ওপেনার, তবে বিপিএলে তিন নম্বরেও ব্যাট করতে দেখা গেছে। জাতীয় দলে কোন জায়গায় ব্যাট করতে চাইবেন?আনামুল: দলের প্রয়োজনে টিম ম্যানেজমেন্ট যেখানে চাইবে সেখানেই খেলব। তবে সাধারণত আমি ওপরে খেলতেই পছন্দ করি। ব্যাটসম্যানের পাশাপাশি আপনি তো উইকেটকিপারও। জাতীয় দলে জায়গা পাকা করতে সেটা প্লাস পয়েন্ট হবে মনে করেন?আনামুল: ব্যাটিংয়ের সুযোগ পেলে নিজের সামর্থ্য প্রমাণের চেষ্টা করব। আর কিপিংয়ে এখন মুশফিক ভাই আছেন। সে জন্য এটা নিয়ে ভাবছি না। তবে আমি যখন যেটা করি, সিরিয়াসলি করার চেষ্টা করি। ব্যাটিংয়ের সময় নিজেকে শুধু ব্যাটসম্যান ভাবি। কিপিংয়ের সময় কিপার। সুযোগ পেলে কিপিংয়েও প্রমাণ করার চেষ্টা করব নিজেকে। অমিত সম্ভাবনা নিয়ে জাতীয় দলে এসেও সবাই নিজেকে ধরে রাখতে পারে না। এটা নিয়ে কখনো ভেবেছেন...কেন এমন হয়?আনামুল: ভালো খেলে জায়গা ধরে রাখার জন্য কষ্ট করতে হবে, এটাই বুঝি আমি। এখানে বড় ভাইয়েরা সবাই পরামর্শ দিচ্ছেন। কোচরাও অনেক সাহায্য করছেন। মুশফিক ভাই, সাকিব ভাই, তামিম ভাইয়ের সঙ্গে কথা বলেছি। ওনারা বলেছেন আত্মবিশ্বাস রাখতে। এ ছাড়া বিপিএলে বড় খেলোয়াড়দের সঙ্গে খেলে তাদের চিন্তাভাবনা, চালচলন সম্পর্কে অনেক কিছু জেনেছি। এসব অভিজ্ঞতা কাজে দিবে আশা করি। জাতীয় দলে আসার পর অনেক ব্যাটসম্যানই নিজের স্বাভাবিক খেলা ভুলে যায়। আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার ক্ষেত্রেও এমন হোক।আনামুল: আমি চেষ্টা করব স্বাভাবিক খেলাটাই ধরে রাখতে। বাড়তি কিছু করার চিন্তা এখন পর্যন্ত মাথায় ঢুকাইনি, ইনশাআল্লাহ ঢুকাবও না। ক্রিকেটে আদর্শ মানেন কাকে?আনামুল: দেশের বাইরে অ্যাস্টলকে ভালো লাগত। ম্যাককালামকেও পছন্দ। বাংলাদেশে মধ্যে সাকিব ভাই, মুশফিক ভাই, সুমন ভাই।