‘সুরের শঙ্খচিল’ নিয়ে সাবিনা ইয়াসমীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের জন্য ‘সুরের শঙ্খচিল’ নামের একক গানের অনুষ্ঠান করলেন সাবিনা ইয়াসমীন। একক গানের এ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। অনুষ্ঠানে দুজনই আলোচনা করেছেন বাংলাদেশের চলচ্চিত্রে সংগীতের প্রভাব নিয়ে।সাবিনা ইয়াসমীন তাঁর জীবনের অনেক অভিজ্ঞতা এই অনুষ্ঠানে দর্শকদের সঙ্গে বিনিময় করেছেন। গেয়েছেন অনেক স্মৃতিময় গান। অনুষ্ঠানে তাঁর গাওয়া গানের মধ্যে রয়েছে, এই মন তোমাকে দিলাম, চিঠি দিও প্রতিদিন, ও পরদেশী, শুধু গান গেয়ে পরিচয়, ইশারায় শিষ দিয়ে, ও পাখি তোর যন্ত্রণা, প্রেম যেন মোর গোধূলী বেলায়, বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম, গীতিময় এই দিন সেই দিন, কতদিন দেখিনি তোমায়, ও আমার রসিয়া বন্ধুরে, সে যে কেন এলো না, চুল ধরো না খোঁপা খুলে যাবে ইত্যাদি।সুরের শঙ্খচিল অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আমজাদ কবীর চৌধুরী। সাবিনা ইয়াসমীনের একক গানের এ অনুষ্ঠানটি দেখানো এটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন রাতে দেখানো হবে।টেলিভিশনের অনুষ্ঠান ছাড়াও এবারের ঈদে সাবিনা ইয়াসমীনের একটি একক অ্যালবাম বাজারে এসেছে। নাম ‘ও কি আজ আসবে’। এটি বাজারে এনেছে লেজার ভিশন।