‘সুস্থ আছি’ টুইটে জানালেন লতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি টুইটারে ছড়িয়ে পড়েছিল ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মুঙ্গেশকরের অসুস্থতার গুজব। এরই পরিপ্রেক্ষিতে নিজের সুস্থতা নিশ্চিত করে পাল্টা টুইট করেছেন ৮২ বছর বয়সী এই শিল্পী।লতা তাঁর টুইটার বার্তায় লিখেছেন, ‘নমস্কার। আমার শারীরিক অসুস্থতা নিয়ে যেসব গুজব চাউর হয়েছে, সেগুলোতে মোটেও কান দেবেন না। ঈশ্বরের কৃপায় আমি সুস্থ আছি। সবকিছু ঠিকঠাকই চলছে।’সর্বশেষ গত বছরের ২৮ সেপ্টেম্বর জনসমক্ষে দেখা গিয়েছিল বর্ষীয়ান এই সংগীতশিল্পীকে। সেদিন এক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে হূদয়নাথ অ্যাওয়ার্ড তুলে দিয়েছিলেন অমিতাভ বচ্চন। ভারতীয় সংগীতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি। সেদিনই প্রথম নিজের ভাই হূদয়নাথ মুঙ্গেশকরের নামে প্রবর্তিত এই অ্যাওয়ার্ড হাতে তুলে নিয়েছিলেন লতা।কয়েক মাস ধরেই লতার শারীরিক অসুস্থতার গুজব ভাসছিল। সম্প্রতি টুইটারে তাঁর অসুস্থতার গুজব ছড়িয়ে পড়লে ভক্তরা উত্কণ্ঠা প্রকাশ করে তাঁর শরীরের প্রকৃত অবস্থা জানতে চান। অনেকে তাঁর শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ুও কামনা করেন।ভক্তদের এমন উত্কণ্ঠা ও সহানুভূতিতে অভিভূত লতা টুইটারে লিখেছেন, ‘আমাকে নিয়ে আপনাদের উত্কণ্ঠা, সহানুভূতির কথা জানার পর আপনাদের সঙ্গে আমার কিছু ভাবনার কথা ভাগাভাগি করছি। অন্যকে খুশি রাখতে চাইলে সহানুভূতির কোনো বিকল্প নেই। নিজের খুশির জন্যও এই চর্চাটা জরুরি। দিনশেষে আমাদের সবাইকেই চলে যেতে হবে। কাজেই আমাদের সবার উচিত, সব সময় হাতে হাত রেখে চলা।’