‘সেই দিন শেষ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগ ব্যাশ থেকে বিপিএলে। এরপর যাবেন কেপটাউন। ইংল্যান্ড জাতীয় দলসহ বিপিএলের ঢাকা গ্ল্যাডিয়েটরস তাঁর ১১তম টি-টোয়েন্টি দল। ওয়াইস শাহ যেন টি-টোয়েন্টি ক্রিকেটেরই যাযাবর। ইংল্যান্ডের হয়ে ৬টি টেস্ট আর ৭১টি ওয়ানডে খেললেও এখন আর স্বপ্নও দেখেন না জাতীয় দলে ফেরার হোবার্টের হয়ে খুব একটা ভালো ছিল না পারফরম্যান্স। এখন নিশ্চয়ই কিছুটা স্বস্তিতে আছেন?ওয়াইস শাহ: মনে হয় না, হোবার্টে খুব একটা খারাপ করেছি। বিগ ব্যাশের শেষ রাউন্ডে গিয়ে ছিটকে পড়েছি, তবে এটাই টি-টোয়েন্টি ক্রিকেট। এখানে খেলতে এসে খুবই ভালো লাগছে। আমার নিজের শুরুটাও ভালো হয়েছে। আশা করি, এটা ধরে রাখব। বিগ ব্যাশের সঙ্গে বিপিএলের তুলনা করবেন কীভাবে?শাহ: একটা ম্যাচ খেলেই আসলে মন্তব্য করা কঠিন। সাত-আটটি ম্যাচ খেললেই বোঝা যাবে টুর্নামেন্টটা কেমন হচ্ছে। আমার মনে হয়, বড় কোনো পার্থক্য আছে কি না, সেটা বলার সময় এখনো হয়নি। টুর্নামেন্টের মান কেমন মনে হচ্ছে?শাহ: এখানে অনেক বিষয় আছে। আয়োজনের ব্যবস্থাপনা, মাঠ কীভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা কেমন দেওয়া হচ্ছে...। পুরো টুর্নামেন্টটা কীভাবে এগোচ্ছে, সেটাও। দেখে মনে হচ্ছে, সব ঠিকঠাকভাবেই হচ্ছে। আশা করি, সামনেও এ রকমই থাকবে। বিপিএলে খেলার আগ্রহ হলো কেন?শাহ: বিশ্বের যেকোনো জায়গাতেই টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে আমার ভালো লাগে। টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে আমার কেপটাউনে যাওয়ার কথা আছে এরপর। বিপিএলেও সুযোগ এল, চলে এলাম। টি-টোয়েন্টি ক্রিকেট তাহলে ভালোই উপভোগ করেন?শাহ: হ্যাঁ, উপভোগ তো করিই। ছোটবেলায় ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন ছিল। টেস্ট ও ওয়ানডে খেলতে চাইতাম। সে স্বপ্নপূরণ হওয়ার পর ভাবলাম, টি-টোয়েন্টি ক্রিকেটও খেলা যায়। টি-টোয়েন্টি ক্রিকেটের অনেক টুর্নামেন্ট হয়, টাকাপয়সাও ভালো। সিদ্ধান্ত নিলাম, এ ধরনের খেলায়ও ভালো করতে হবে। ভাগ্যও ভালো, বিশ্বের অনেক দলই আমাকে পেতে চায়। ইংল্যান্ডের হয়ে আবার খেলার স্বপ্ন দেখেন না?শাহ: মনে হয় না, ইংল্যান্ডের হয়ে আবার খেলতে পারব। সেই দিন শেষ। তবে যদি আবার ডাক পাই, অবশ্যই খেলব। ইংল্যান্ডের হয়ে খেলার সঙ্গে এ রকম টি-টোয়েন্টি ক্রিকেট খেলে বেড়ানোর পার্থক্য কী?শাহ: এখানে চাপটা একটু অন্য রকম। টাকাপয়সা ভালো বলে পারফর্ম করার চাপ থাকে। তা ছাড়া আপনি যখন বিশ্বের সব জায়গায়ই খেলতে চাইবেন, পারফর্ম তো করতেই হবে। এই চাপ থাকা ভালো। সেটা পারফরম্যান্সকেও ভালো করে। বিপিএলের টাকাপয়সা নিয়ে অনেক বিতর্ক হয়েছে গতবার। এ নিয়ে কতটা চিন্তিত?শাহ: একটু চিন্তা তো আছেই। পিসিএ (ইংলিশ ক্রিকেটারদের সংস্থা) আমাদের বলেছে, এখানে টাকাপয়সা নিয়ে সমস্যা আছে। তবে এবার টুর্নামেন্টের যে কাঠামো দাঁড়িয়েছে, বোর্ডের কাছ থেকে আমাদের টাকা পেয়ে যাওয়া উচিত। বিসিবির ওপর আমরা আস্থা রাখছি এবং আশা করি তারা আমাদের হতাশ করবে না। হোবার্টে রিকি পন্টিংয়ের সঙ্গে খেলার অভিজ্ঞতা কেমন ছিল?শাহ: অসাধারণ! কিংবদন্তি খেলোয়াড়। তাঁর সঙ্গে খেলতে পারাটা বিরাট সৌভাগ্য ছিল আমার জন্য। মানুষ হিসেবেও দারুণ। সত্যিকারের চ্যাম্পিয়ন। এখানে এনামুল হকের সঙ্গে ভালো একটা জুটি হলো। ওকে কেমন দেখলেন?শাহ: খুবই ভালো। মাঠে কথা হচ্ছিল তার সঙ্গে। ও নানা প্রশ্ন করছিল, আমিও জানতে চাচ্ছিলাম বোলারদের সম্পর্কে। মাত্র ২০ বছর বয়স, ভবিষ্যৎটা উজ্জ্বলই মনে হচ্ছে ওর।