এক দিক দিয়ে দুর্ভাগ্যই বলতে হবে। তাঁর অধিনায়কত্বেই বাংলাদেশে এসে প্রথম ওয়ানডে সিরিজ হারল ইংল্যান্ড ‘এ’ দল। তবে কাল প্রথম টি-টোয়েন্টি ম্যাচটা জেতার পর আশাবাদী হয়ে উঠেছেন জেমস টেলর। আজ টি-টোয়েন্টি সিরিজ জিতে ভালো কিছুর স্বপ্ন দেখছেন আসন্ন শ্রীলঙ্কা সফরেও বাংলাদেশে কেমন লাগছে?জেমস টেলর: এখন পর্যন্ত কঠিনই গেছে সময়টা। ওয়ানডে সিরিজ জিততে পারিনি। নিজেদের সেরা খেলা খেলতে না পারায় দলের সবাই হতাশ। তবে আজ (গতকাল) প্রথম টি-টোয়েন্টি ম্যাচটা জিতে কিছুটা হলেও ফিরে পেয়েছি নিজেদের।্রআশা করি, কাল (আজ) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটাও জিতব। সব মিলিয়ে কঠিন সিরিজই হচ্ছে। দলে অনেক তরুণ খেলোয়াড় আছে। এই সিরিজ থেকে তারা অনেক কিছু শিখবে। বাংলাদেশে এসে তো এই প্রথম সিরিজ হারল ইংল্যান্ড ‘এ’ দল...। এটাই কি বেশি হতাশাজনক?টেলর: হ্যাঁ, এটা তো হতাশারই। তবে বাংলাদেশ খুব ভালো খেলেছে। এখানকার কন্ডিশন ইংল্যান্ডের চেয়ে পুরোপুরি ভিন্ন। আর দল হিসেবে আমরাও অনেক তরুণ। দলে ভালো খেলোয়াড় আছে অনেক। তবে যেটা বললাম, আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি, এটাই লজ্জাজনক। দলের তরুণদের পারফরম্যান্সে কতটা খুশি?টেলর: বেয়ারস্টো ও বাটলার খুব প্রতিভাবান, একইভাবে স্পিনাররাও। তবে সিরিজে আমরা ভালো খেলতে পারিনি মানে এই নয়, আমরা ভালো খেলতে পারি না। প্রতি ম্যাচেই বদলে যাচ্ছে প্রতিপক্ষ বাংলাদেশ ‘এ’ দল। এটা কি খুব সমস্যায় ফেলছে?টেলর: হ্যাঁ, প্রতি ম্যাচেই নতুন নতুন খেলোয়াড় এসে আমাদের কাজ কঠিন করে দিয়েছে। নির্দিষ্ট কাউকে নিয়ে পরিকল্পনা করতে পারছি না। নতুন ধরনের একটা চ্যালেঞ্জ বলতে পারেন এটাকে। আমাদের উচিত ছিল এর সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। তবে এটাও ঠিক, বাংলাদেশ ‘এ’ দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে। সিরিজে তাদের পারফরম্যান্সও ভালো। এরপর শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতে সিরিজ খেলতে যাবেন। কোন কোন জায়গায় উন্নতির প্রয়োজন আছে বলে মনে করেন?টেলর: পুরো সিরিজেই ব্যাটসম্যানরা তাদের মতো করে পারফরম করতে পারেনি। তবে আজ (গতকাল) আমরা কিছুটা ভালো খেলেছি। আমাদের ব্যাটসম্যানদের আরও অনেক কিছু দেওয়ার আছে। তবে বোলাররা ভালো বল করেছে, ফিল্ডিংও খারাপ হয়নি। শুধু ব্যাট হাতেই জ্বলে উঠতে পারিনি আমরা। আমি নিশ্চিত, শ্রীলঙ্কায় গিয়ে সেটা হবে। বাংলাদেশি স্পিনারদের বিপক্ষে কষ্ট করতে হয়েছে আপনাদের। এটা কি উইকেটের কারণে, নাকি বোলাররাই ভালো বল করেছে?টেলর: এখানকার স্পিনাররা ভালো। আর এই কন্ডিশনে খেলাটাও আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। তরুণ বয়সেই এখানে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে দেবে আশা করি। বাংলাদেশের দু-একজন খেলোয়াড়ের কথা কি নির্দিষ্ট করে বলবেন, যারা আপনাদের বেশি সমস্যায় ফেলেছে?টেলর: নির্দিষ্ট কারও নাম বলতে পারব না। তবে একজন বাঁহাতি স্পিনার আছে, সে ভালো বল করেছে।জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন?টেলর: এখনই সে রকম কিছু ভাবছি না।্রএটা কোনো বিষয়ই না আসলে। যেখানেই বলা হবে, আমি খেলব। তবে যদি শ্রীলঙ্কায় ভালো কিছু রান করতে পারি...আসলে আগে থেকে কিছুই বলা যায় না।