‘সেরা খেলোয়াড় হলাম এই প্রথম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ ম্যাচে ১৯৪ রান ও ১৩ উইকেট। সত্যিকারের অলরাউন্ড নৈপুণ্য বলতে যা বোঝায়, মহিলা ক্লাব ক্রিকেটে চ্যাম্পিয়ন মোহামেডানের সাথিরা জাকির দেখালেন সেটাই। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট তো হয়েছেনই, এটাকে সমালোচনার একটা জবাবও বলছেন তিনি দল চ্যাম্পিয়ন হলো, একই সঙ্গে আপনিও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হলেন। কেমন লাগছে?সাথিরা জাকির: অনেক ভালো। এই প্রথম আমি মোহামেডানে খেললাম, ক্লাব টুর্নামেন্টেও এই প্রথম চ্যাম্পিয়ন দলে খেললাম। সঙ্গে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়াতে বেশি ভালো লাগছে। এ রকম কোনো অর্জন কি ছিল এর আগে?সাথিরা: জাতীয় লিগেও আমাদের দল চ্যাম্পিয়ন হয়েছে। আর ব্যক্তিগত অর্জন যদি বলেন, জাতীয় লিগে ৯টা ম্যাচ খেলে পাঁচটাতেই ম্যাচ-সেরা হয়েছি। এখানেও পাঁচটার মধ্যে তিনটাতে। তবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হলাম এই প্রথম। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে বোধ হয় এখনো সেরাটা খেলতে পারেননি...সাথিরা: আসলে আমি তো সেভাবে সুযোগই পাইনি। যেটুকু পেয়েছি, তাতে হয়তো ভালো পারফর্ম করতে পারিনি। মানুষ কিন্তু আস্তে আস্তেই উন্নতি করে। আমার মনে হচ্ছে, জাতীয় দল থেকে বাদ পড়ার পর আমার খেলা ভালো হচ্ছে। এ বছর তিনটা টুর্নামেন্টেই ভালো খেলতে পেরেছি। দলে ফেরাটাকে তাহলে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন...সাথিরা: আমি একটানা পাঁচ বছর জাতীয় দলে ছিলাম। তখন হয়তো সে রকম চাপ ছিল না যে আরও ভালো খেলতে হবে। হয়তো মনে হতো, আমি তো দলে আছিই। বাদ পড়ার পর জেদ এসেছে, এমন ভালো খেলতে হবে যেন খুব ভালোভাবে আবার দলে আসতে পারি। দল থেকে বাদ পড়ার সময় তো তখনকার কোচ মমতা মাবেনের সঙ্গে কিছু সমস্যা হয়েছিল আপনার। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়ে কি সেটারই জবাব দিলেন?সাথিরা: হয়তো সে রকমই...কিন্তু তিনি তো এখন নেই (হাসি)। অবশ্য তাঁকে জবাব দেওয়ার মতো পারফরম্যান্স এর আগেই হয়ে গেছে। জাতীয় লিগে তিনি আমার খেলা দেখে গেছেন। যখন আমাকে বাদ দেওয়া হয়েছিল, মনে হয় না তখন বাদ পড়ার মতো পারফরম্যান্স ছিল আমার। কোচের সঙ্গে কিছু ব্যক্তিগত সমস্যার কারণেই হয়তো বাদ দেওয়া হয়েছিল আমাকে। সার্বিকভাবে মেয়েদের ক্লাব ক্রিকেটের মান এখন কোন পর্যায়ে? এবার তো অনেক লো স্কোরিং ম্যাচ হলো...সাথিরা: চার-পাঁচটা দল আছে, যারা চ্যাম্পিয়নশিপ ফাইট দেওয়ার মতো। আবার কিছু দল একদম নতুনদের নিয়ে দল করেছে। তাদের সঙ্গে ভালো দলগুলোর অনেক বেশি পার্থক্য। ভালো দল হাতে গোনা চার-পাঁচটাই। ক্লাবের সুযোগ-সুবিধার কতটুকু উন্নতি হয়েছে?সাথিরা: সুযোগ-সুবিধা দিনে দিনে ভালো হচ্ছে। ক্লাব এখন টাকাও অনেক বেশি দিচ্ছে। মহিলা ক্রিকেটারদের এখন অনেক বেশি গুরুত্ব দিচ্ছে সবাই, যেটা আগে দিত না। কত টাকা পেয়েছেন এবার ক্লাব ক্রিকেট খেলে?সাথিরা: ম্যাচ প্রতি একেকজন খেলোয়াড় ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা করে পাচ্ছি। টুর্নামেন্টে সবচেয়ে বেশি পেয়েছে সম্ভবত সালমা, তিন লাখের ওপরে। বাকিদের কেউ দুই লাখ, কেউ দেড় লাখ টাকা পেয়েছে।