‘সেরা নাচিয়ে’র সঙ্গে মুনমুন আহমেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাচের প্রতিযোগিতা নিয়ে ‘চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২’-এর সঙ্গে যুক্ত হলো ফ্যাশন হাউস নাবিলা। এখন থেকে প্রতিযোগিতার নাম ‘নাবিলা-চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২’। আর ফেরদৌস ও পূর্ণিমার সঙ্গে নতুন বিচারক হিসেবে যুক্ত হলেন মুনমুন আহমেদ। প্রতিযোগিতার বিশেষ বিচারক রাজ্জাক। প্রতিযোগিতার নাম পরিবর্তন ও নতুন বিচারক যুক্ত হওয়ার কথা জানানোর জন্য গতকাল বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পূর্ণিমা, মুনমুন আহমেদ, নাবিলা বুটিকসের চেয়ারম্যান টি আই এম নুরুন নবী, ব্যবস্থাপনা পরিচালক শামিমা নবী ও পরিচালক নাবিলা নবী প্রমুখ। আগ্রহীদের ১৫ ফেব্রুয়ারির মধ্যে নাম নিবন্ধন করতে হবে। প্রতিযোগিতার ওয়েবসাইট www.csn2012dance.com।