‘সেরা ৫টি দেশের মধ্যে থাকতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটে প্রথম ১০ বছর সংগ্রাম করেই কাটল বাংলাদেশের। আরও ১০ বছর পরে চিত্রটা কি বদলাবে? উত্তর দিচ্ছেন বাংলাদেশের ক্রিকেটের আগামী দিনের প্রতীক সাকিব আল হাসানবাংলাদেশের অভিষেক টেস্টের সময় কোথায় ছিলেন?সাকিব আল হাসান: মাগুরায়। খুব ভালোভাবে সব মনে নেই। তবে পুরো টেস্টই দেখেছিলাম টেলিভিশনে।বাংলাদেশ প্রথম টেস্ট খেলছে...খেলা দেখার সময় কী অনুভূতি হয়েছিল?সাকিব: আমি তখন অনেক ছোট। ১২-১৩ বছর বয়স হবে। বাংলাদেশ প্রথম টেস্ট খেলছে, বা কী করছে না করছে, এসব নিয়ে অত চিন্তা ছিল না আসলে। খেলা দেখেছি, ভালো লেগেছে...ব্যস।এমন কি মনে হয়েছিল, ‘একদিন আমিও টেস্ট খেলব?’সাকিব: না। সত্যি বলতে কি, অনূর্ধ্ব-১৯ দলে খেলতে শুরু করার পর এই চিন্তাটা এসেছে মাথায়। এর আগে এমনি খেলা দেখতাম, ভালো লাগত। কিন্তু জাতীয় দলে খেলা বা টেস্ট খেলার স্বপ্ন তখন দেখিনি।২০০৭-এ আপনার টেস্ট অভিষেক। গত তিন বছরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে কেমন দেখলেন? কী পরিবর্তন হয়েছে বাংলাদেশের ক্রিকেটে?সাকিব: এখন আমরা আগের চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলি। এখন আমরা বড় ইনিংস খেলতে পারি। প্রতিদ্বন্দ্বিতা করতে পারছি বড় দলগুলোর সঙ্গে, বিশেষ করে, নিজেদের মাঠে। দেশের বাইরে এখনো অতটা প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পারলেও নিজেদের মাঠে যেকোনো দলের জন্য আমরা এখন শক্ত প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছি।২০০৯-এ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট জয়ের অধিনায়ক আপনি। বিদেশের মাটিতে টেস্ট জয় তো সেবারই প্রথম...সাকিব: আমার তো ধারণা, ২০০৯-এর ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকেই আমাদের ক্রিকেট অনেক বেশি উন্নতি করেছে। জানি না কেন...যেকোনো কারণেই হোক, এর পর থেকেই খেলোয়াড়দের মধ্যে অন্য রকম একটা আত্মবিশ্বাস আসা শুরু করেছে। আমাদের কথাবার্তা, চলাফেরায়ও এখন বাড়তি আত্মবিশ্বাস দেখছি। আমি দলে আসার পর বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট বলব এটাকে।ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার স্মৃতি নিশ্চয়ই এখনো খুব সজীব...সাকিব: আমার খুব অবাক লাগে আসলে...। যদিও ওদের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল না, তার পরও জাতীয় দলই তো! আমাদের ভালো ক্রিকেটই খেলতে হয়েছে ওদের হারাতে। উইকেট নিতে হয়েছে ২০টি করে। এসব যদি ভাবেন, ম্যাচগুলো কিন্তু কষ্ট করেই জিততে হয়েছে। ওটার অনুভূতিও অন্য রকম।টেস্ট মর্যাদা পাওয়ার পর ১০ বছরে কী হয়েছে, এই প্রশ্ন তো আপনাকেও শুনতে হয় মাঝেমধ্যে। কী বলবেন?সাকিব: আমাদের অবকাঠামোগত অনেক দুর্বলতা ছিল। এখন দিন দিন সেগুলো হচ্ছে এবং আমাদের খেলাতেও উন্নতি হচ্ছে। আমার মনে হয়, এটাই সবচেয়ে বড় পরিবর্তন। আমার ধারণা, সুযোগ-সুবিধা যত বাড়তে থাকবে, খেলোয়াড়েরা তত আগ্রহী হবে এবং ততই তারা ভালো খেলতে শুরু করবে। আমি তাই চাইব সুযোগ-সুবিধা আরও বাড়ুক। বিশেষ করে, প্রথম শ্রেণীর ক্রিকেটের কাঠামোটা ভালো করা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখন যে কাঠামোয় প্রথম শ্রেণীর ক্রিকেট হয়, আমার মনে হয় না আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকার জন্য এটা খুব উপযুক্ত। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার কাঠামো যদি আমরা অনুসরণ করি, বিশেষ করে, উইকেটগুলো যদি অন্যভাবে করার চিন্তা করি, তাহলে আমরা আরও ভালো করতে পারব।আগামী ১০ বছর পর বাংলাদেশের ক্রিকেটকে কোথায় দেখতে চান?সাকিব: বিশ্বের সেরা ৫টি দেশের মধ্যে।সেটার জন্য কী করাটা সবচেয়ে জরুরি?সাকিব: আমার মনে হয়, সবার আগ্রহ থাকাটাই সবচেয়ে জরুরি—খেলোয়াড় এবং কর্মকর্তা সবার। কর্মকর্তা মানে বোর্ড পরিচালক যাঁরা আছেন, তাঁদের উদ্যোগটা খুব জরুরি। সঙ্গে ক্রিকেটারদের ইচ্ছাটাও লাগবে। এমন বলছি না যে কারও কোনো ইচ্ছা নেই। সবাই-ই চায় ক্রিকেটের ভালো হোক। কিন্তু সঠিক পথে হাঁটাটা গুরুত্বপূর্ণ। এটা হলে হয়তো আমরা আরও দ্রুত উন্নতি করতে পারব।সাক্ষাৎকার নিয়েছেন তারেক মাহমুদ