‘সেলিম আল দীন জন্মোৎসব’ আয়োজন করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে আজ বুধবার থেকে শুরু হচ্ছে ‘সেলিম আল দীন জন্মোৎসব’। চার দিনের এই উৎসব যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও স্বপ্নদল। কথা হলো স্বপ্নদলের প্রধান সম্পাদক ও উৎসবের আহ্বায়ক জাহিদ রিপনের সঙ্গে।‘সেলিম আল দীন জন্মোৎসব’ আয়োজনের ব্যাপারে আগ্রহী হলেন কেন?আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে পড়াশোনা করেছি। সে সময় সেলিম আল দীনের খুব কাছাকাছি থাকার সুযোগ হয়েছিল। পরে তাঁর অধীনে এমফিল করেছি। পিএইচডিও তাঁর অধীনেই শুরু করেছিলাম। প্রায় ১৭ বছর সেলিম আল দীনের কাছাকাছি থাকার সুযোগ পেয়েছি আমি। তাই এবার স্বপ্নদল থেকে এই উৎসবের আয়োজন করেছি। আমরা চাই, নবীন প্রজন্ম সেলিম আল দীনকে নিয়ে চর্চায় উদ্বুদ্ধ হোক। এই চর্চা যত বাড়বে, সেলিম আল দীন তত বেশি সহজবোদ্ধ হবেন। নবীনদের মধ্যেই বেঁচে থাকবেন তিনি।স্বপ্নদলের ‘হরগজ’ নাটকের পর আর কিছু ভেবেছেন?হ্যাঁ। ১৯৯৩ সালের ১৫ ডিসেম্বর আজকের কাগজ পত্রিকায় সেলিম আল দীন মুক্তিযুদ্ধের স্মৃতিকথা লিখেছিলেন। সেই লেখাটি অবলম্বনে জাহারাবী রিপন চিত্রনাট্য তৈরি করেছেন। নাটকের নাম ফেস্টুনে লেখা স্মৃতি। নির্দেশনা দিয়েছেন সামাদ ভূঞা ও রওনক লাবণী। ওরা দুজনই তরুণ নাট্যকর্মী। নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে আজ বুধবার।উৎসবে আর কী থাকছে?আরও থাকছে ঢাকা থিয়েটারের নাটক নিমজ্জন, স্বপ্নদলের হরগজ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাটক পুত্র। উৎসবের তৃতীয় দিনে একটি সেমিনার হবে। বিষয় হলো ‘সেলিম আল দীনের নাটক: মুক্তিযুদ্ধ ও প্রতিবাদী চেতনার কথাচিত্র’। এ ছাড়া পরীক্ষণ থিয়েটার হলের সামনে সেলিম আল দীনের ওপর তৈরি তথ্যচিত্র দেখানো হবে, থাকবে বিভিন্ন নাটকের পোস্টার ও তাঁর ছবির প্রদর্শনী।উৎসবের স্লোগানটি নিয়ে কিছু বলুন।আমরা সেলিম আল দীনকে নিয়ে একটি গান তৈরি করেছি। গানের কথা হলো ‘প্রাচ্যমঞ্চের পার্থ হে তুমি/ পুণ্যশ্লোক সেলিম আল দীন’। এটি লিখেছেন জাহারাবী রিপন আর সুর দিয়েছেন স্বপ্নদলের সদস্যরা। গানটিতে কণ্ঠ দিয়েছেন স্বপ্নদলের মেয়েরা। প্রতিদিন একাধিকবার গানটি মঞ্চে পরিবেশন করা হবে। গানটির শিরোনামকেই উৎসবের স্লোগান হিসেবে ব্যবহার করা হয়েছে।