‘সৈয়দ শামসুল হক-স্বকণ্ঠে কথা ও কবিতা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছোট কাগজ চিহ্ন-এর আয়োজনে গতকাল শনিবার ‘সৈয়দ শামসুল হক-স্বকণ্ঠে কথা ও কবিতা’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী শিল্পকলা একাডেমীতে গতকাল সন্ধ্যায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন শহীদ ইকবাল। মূল আলোচক ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হক ও কবি আসাদ মান্নান। অনুষ্ঠানে সৈয়দ শামসুল হক শিল্প, সাহিত্য ও জীবন চর্চাবিষয়ক আলোচনা করেন এবং নিজের কবিতা ও গদ্য থেকে অংশবিশেষ পাঠ করেন।