‘সোশাল চ্যাম্পিয়ন’ পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাজ সেবায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য হরিপুর মোসলেমউদ্দীন কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক, হরিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুকে সাদা মনের মানুষ হিসেবে ‘সোশাল চ্যাম্পিয়ন’ পুরস্কার দেওয়া হয়েছে। আরডিআরএস বাংলাদেশের বকুয়া ইউনিয়ন ফেডারেশন গত ২৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ধীরগঞ্জ ফেডারেশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করে। অপর পুরস্কার প্রাপ্তরা হলেন নার্সারির মালিক আজাদ আলী এবং কৃষক মোজাম্মেল হক।