হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারলেন না। কাসিম আলীর দল আবাহনী কাল প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মোহামেডানের কাছে হেরে গেছে ৪-৩ গোলে। ম্যাচ হারের দুঃখটা আড়াল করতে পারেননি এই পাকিস্তানি দলের তিনটি গোলই করলেন। কিন্তু শেষ পর্যন্ত আপনার দল হেরেছে। কতটা হতাশ?কাসিম আলী: আমি খুব হতাশ। তবে আমার দল খুব ভালো খেলেছে। দু-তিনটি ম্যাচ ধরেই আমরা আসলে ভালো খেলছিলাম। কিন্তু আজ শেষ কয়েকটা মিনিট আমরা স্নায়ু ধরে রাখতে পারিনি। তা ছাড়া কয়েকটা সুযোগ নষ্ট হয়েছে। মোহামেডানও ভালো খেলেছে। এই পরাজয়ে আবাহনীর শিরোপা জয়ের সম্ভাবনা তো প্রায় শেষ। সামনে কোনো আশা দেখছেন?কাসিম: আশা নিয়েই মানুষ বাঁচে। মোহামেডান ও ঊষা সুপার ফাইভে পয়েন্ট হারালে আমাদের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এখন ১০ ম্যাচে মোহামেডান ৩০, ঊষা ২৭, আবাহনী ২৪ পয়েন্ট। চাইব সুপার ফাইভে মিরাকল কিছু হোক, যাতে আমরা চ্যাম্পিয়ন হতে পারি। আপনি পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ। ড্র্যাগ ফ্লিক বেশি করেন। আজ পিসিতে দুটি গোল করলেন। পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ হওয়ার বিশেষ কোনো কারণ?কাসিম: এটা শিখেছি সোহেল আব্বাসকে দেখে। বিশ্বের সেরা পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ তিনি। এবং আমার আদর্শও সোহেল আব্বাস। এখন লন্ডনে আছেন, অলিম্পিকে পাকিস্তান হকি দলের অধিনায়ক। আসলে পাকিস্তানে অনেক পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আছে। এখন তাদেরই একজন আমি। পাকিস্তান দলে আপনি কখনো পেনাল্টি কর্নার নিয়েছেন?কাসিম: অনেক নিয়েছি। আমি ডিফেন্ডার। সোহেল ভাই বা মোহাম্মদ ইরমান থাকলে তারাই সাধারণত পিসি নেয়। একটা ঘটনা মনে পড়ছে। ২০০৮ সালে জাতীয় দলে তখন আমি জুনিয়র সদস্য। কোরিয়ার কাছে আমরা হেরেছিলাম ৩-২ গোলে। নিজেই চেয়ে নিয়ে সেদিন পেনাল্টি কর্নারে ড্রাগ ফ্লিকে দলের দুটি গোল করেছিলাম। দল থেকে ছিটকে গেলেন কীভাবে?কাসিম: দলে অনেক প্রতিদ্বন্দ্বিতা। অলিম্পিক দলে সুযোগ পাইনি। তবে আশা করি, অলিম্পিক শেষে দলে ফিরতে পারব। পাকিস্তানের হয়ে শ-খানেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। জুনিয়র দলের অধিনায়ক ছিলাম। আমার সুযোগ ফিরে আসবেই। এবার অলিম্পিকে কেমন করতে পারে পাকিস্তান?কাসিম: চ্যাম্পিয়ন হতে পারলে খুবই ভালো, তবে বাস্তব অবস্থায় সেমিফাইনালে যেতে পারলেও অখুশি হব না। কারণ ইউরোপিয়ানরা এখন অনেক শক্তিশালী। আপনি তো পাঞ্জাবের খেলোয়াড়। পাঞ্জাব থেকে এত বেশি হকি খেলোয়াড় উঠে আসার কারণ কী?কাসিম: বিখ্যাত অলিম্পিয়ান সেলিম শেরানির বাড়ি পাঞ্জাবে। পাঞ্জাবের বাবা-মায়েরা ছেলেদের হকি খেলতে পাঠান। যেমন আমার বাবা আমাকে ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় থেকেই মাঠে নিয়ে যেতেন। তিনি নিজেও হকি খেলতেন। ওখানে ঘাসের মাঠ, নাকি টার্ফ আছে?কাসিম: টার্ফ আছে বড় বড় শহরে। যেমন করাচি, লাহোর...। আমাদের ওখানে ঘাসের মাঠেই খেলে ছেলেরা। তাহির জামানও তো পাঞ্জাবের। ঘাসে খেলেই উঠে এসেছেন। জুনিয়ার শাহবাজ, ইশতিয়াক, ঢাকায় এখন খেলা মোহাম্মদ আতিক, জুবায়ের, মুদাসসররাও পাঞ্জাবের। ঘাসে শুরু করেই আজ তারা অনেক বড় খেলোয়াড়। বাংলাদেশের হকি কেমন দেখছেন?কাসিম: ২০০৮ সালে এই আবাহনীর হয়েই ঊষার বিপক্ষে একটা ফাইনাল খেলেছিলাম, যেটাতে আমরা হেরে যাই। এই চার বছরে বাংলাদেশের হকি এগিয়েছে, তবে এ দেশে ভালো মানের খেলোয়াড় কম। তাদের চাকরি দেয় না কোনো প্রতিষ্ঠান, পাকিস্তানে আমি যেমন পিআইএর খেলোয়াড়। এখানে লিগ নিয়মিত হয় না। এসব সমস্যা দূর করতে হবে।