‘স্কুল-কলেজ থেকে সোজা বাড়ি যাও’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুল-কলেজ থেকে সোজা বাড়ি যাও’—ভারতের দক্ষিণ দিল্লির ছাত্রীদের এ সুপারিশ করেছে ওই অঞ্চলের পুলিশ। আজ বৃহস্পতিবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে সাঁটানো পোস্টারে এ সুপারিশ করেছে পুলিশ। খবর এনডিটিভির।ওই সুপারিশে বলা হয়, ছাত্রীরা কোথায় যাচ্ছে, তা তাদের পরিবারকে জানানো উচিত। এ ছাড়া ঠিকানা ও যোগাযোগ নম্বর-সংবলিত একটি খাতা প্রতিটি ছাত্রীর ব্যাগে রাখার কথাও বলা হয়েছে।পোস্টার সাঁটানো প্রসঙ্গে দিল্লি পুলিশ জানায়, তারা সে পোস্টারের অনুমোদন দেয়নি। এটি দক্ষিণ দিল্লি পুলিশ সদস্যদের সচেতনতামূলক কার্যক্রম মাত্র।প্রধান বিরোধী দল বিজেপির মুখপাত্র নির্মলা সীতারামান বলেন, ওই পোস্টারগুলো সতর্কতার ধারণা তৈরি করবে।নারীদের অভিযোগ নেওয়ার ক্ষেত্রে দায়িত্বহীনতার অভিযোগ রয়েছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। গত ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে মেডিকেল ছাত্রীর গণধর্ষণের পর পুলিশের ভূমিকা আরও প্রশ্নবিদ্ধ হয়। ধর্ষণের শিকার হয়ে ওই ছাত্রী গত ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যাওয়ার পর বিক্ষোভে ফেটে পড়ে ভারত। বিক্ষোভকারীরা নারীদের জন্য দিল্লির পথকে নিরাপদ করার তাগিদ দেন। একই সঙ্গে রাজপথ নিরাপদ রাখতে সরকার ও দিল্লি পুলিশ ব্যর্থ বলেও তাঁরা মত দেন।