‘স্থানীয়দের জন্য বেশি খরচ করতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগেও ব্রাদার্সের দায়িত্ব নিয়েছিলেন। দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলেরও। ভারতীয় জাতীয় দলের সাবেক কোচ সৈয়দ নঈমুদ্দিন আবারও এসেছেন ব্রাদার্সের কোচ হয়ে। মৌসুমের প্রথম ম্যাচে খেলোয়াড়দের হতাশ করা পারফরম্যান্সের পর বললেন নিজের ক্লাব ও বাংলাদেশের ফুটবল নিয়ে ওয়ারীর সঙ্গে গোলশূন্য ড্র করল ব্রাদার্স। কী বলবেন?সৈয়দ নঈমুদ্দিন: খেলা দেখে হতাশ হয়েছি। তবে এটা মৌসুমের প্রথম ম্যাচ। শুরুর ম্যাচে এমনটা হতেই পারে। আসলে আমাদের খেলোয়াড়দের মধ্যে এখনো বোঝাপড়া গড়ে ওঠেনি। তা ছাড়া ওরা পুরো সময় ভালো খেলতেও পারেনি। দেশি-বিদেশি সব খেলোয়াড়কেই আরও উন্নতি করতে হবে। খেলোয়াড়দের আরও সময়ের প্রয়োজন। আপনি আবারও বাংলাদেশে কোচ হয়ে এলেন। কেমন লাগছে?নঈমুদ্দিন: খুবই ভালো লাগছে। আবারও ব্রাদার্সের কোচ হতে পেরে গর্বিত আমি। এর আগে খোকা ভাই (ব্রাদার্সের অন্যতম পৃষ্ঠপোষক সাদেক হোসেন) এনেছিলেন। এবার এনেছে নতুন দায়িত্বপ্রাপ্তরা। ধন্যবাদ ক্লাব কর্তৃপক্ষকে। ভারতে যাওয়ার পর বাংলাদেশের ফুটবলের কি কোনো খোঁজখবর রাখতেন?নঈমুদ্দিন: হ্যাঁ। পত্রপত্রিকা আর ইন্টারনেটে বাংলাদেশের ফুটবলের সংবাদ পড়তাম। নিশ্চয় শুনেছেন, সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ গ্রুপ পর্বে বিদায় নিয়েছে। ব্যর্থতার দায় নিয়ে চলে যেতে হয়েছে কোচ নিকোলা ইলিয়েভস্কিকেও।নঈমুদ্দিন: আমি এসব নিয়ে কোনো মন্তব্য করতে পারব না। আপনাকে যদি আবারও বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়, নেবেন?নঈমুদ্দিন: হ্যাঁ, আমার আপত্তি নেই। বাংলাদেশের ফুটবলের প্রধান সমস্যা কোথায় বলে মনে হয়?নঈমুদ্দিন: এখানে প্রচুর মেধাবী খেলোয়াড় আছে। শুধু বাংলাদেশ নয়, ভারতের ব্যাপারেও একই কথা বলব। সময় দিতে হবে এদের। তবে শুধু সময় দিলেই চলবে না। এদের বিদেশের মতো আর্থিক বা অন্য সমর্থনও দিতে হবে। বেশি বেশি বিদেশি খেলোয়াড় খেলানো কি একটা সমস্যা নয়?নঈমুদ্দিন: এটা এভাবে বলতে পারি না আমি, সেটা ভালো দেখায়ও না। কিন্তু সবাই এর প্রভাবটা দেখছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে তাকান। ইংল্যান্ডে এমন বড় মাপের ফুটবল আসর হলেও ওদের জাতীয় দলে কিন্তু স্ট্রাইকার সংকট দেখা যায়। বাংলাদেশেও তো স্ট্রাইকার সমস্যা প্রকট...নঈমুদ্দিন: আমি বলব কারণ একই। স্থানীয়দের জন্য বেশি টাকা খরচ করতে হবে। যত বেশি টাকা ঢালবেন, তত ভালো ফুটবলার পাবেন। ভালো বিদেশি খেলোয়াড় বাছতে এবার ব্রাদার্স তো হাটই বসিয়েছিল। কিন্তু ভালো মানের ফুটবলার কি পাওয়া গেছে?নঈমুদ্দিন: অনেক ফুটবলারই আসে-যায়। কেউ ভালো করে, কেউ করে না। প্রতিদিন একজন করে আসে, একজন যায়। এভাবে তো মান বোঝা যায় না। এসব বিদেশি খেলোয়াড় কি আসলেই কোনো পার্থক্য গড়ে দেন ম্যাচে?নঈমুদ্দিন: এ কথা আমি আগেই বলেছি। এখনো বলব, এদের আরও সময় নিয়ে দেখেশুনে নিতে হবে। ওডাফার কথা ধরুন। এখানে খেলতে পারেনি, কলকাতায় পারেনি। গোয়ায় গিয়ে কিন্তু ঠিকই পেরেছে। শুধু তা-ই নয়, চার বছর পর সে ভারতের নাম্বার ওয়ান ফুটবলার হয়ে গেল। এই দল নিয়ে ফেডারেশন কাপে কত দূর যেতে পারবেন?নঈমুদ্দিন: সেরা ফল করতে আমরা আমাদের সেরাটাই চেষ্টা করব। এই ম্যাচে যে ভুলগুলো হয়েছে, আগামী ম্যাচে আশা করি সেগুলো হবে না।