‘স্পনসর পাওয়ায় আরও উজ্জীবিত লাগছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্রই কিছুদিন আগে কমনওয়েলথ শ্যুটিংয়ে দলীয় সোনা জিতেছিলেন। এর আগে এসএ গেমসে জিতেছেন ব্যক্তিগত সোনা। আসন্ন দিল্লি কমনওয়েলথ গেমসে যাওয়ার আগে পেলেন প্রথম পৃষ্ঠপোষক। এই অনুষ্ঠানে বসেই কমনওয়েলথ গেমস ও নিজের পৃষ্ঠপোষক পাওয়া নিয়ে কথা বললেন শারমিন আক্তার (রত্না) প্রথমবারের মতো পৃষ্ঠপোষক পেয়ে কেমন লাগছে?শারমিন আক্তার: ভালো তো লাগছেই। বলতে পারেন, একটা স্বস্তি পেলাম। এসএ গেমস ও কমনওয়েলথ শ্যুটিংয়ে ভালো পারফরম্যান্স করলাম। কিন্তু আমার কোনো স্পনসর ছিল না এত দিন। এ জন্য একটু হতাশা লাগত। সেই অনুভূতিটা এখন আর থাকল না। স্পনসর পাওয়ায় আরও উজ্জীবিত লাগছে এখন।’ কিন্তু আপনার কি টাকা-পয়সা নিয়ে আসলেই এত দুশ্চিন্তা করতে হয়?শারমিন: ব্যাপারটা টাকা-পয়সা নিয়ে নয়। আমাদের শ্যুটিংয়ে কেউই খুব অভাবী মানুষ না। কিন্তু একটা নিশ্চয়তার ব্যাপার তো আছে। তারপর চারিদিকে অনেকের দেখি পৃষ্ঠপোষক আছে। আমার না থাকায় একটু খারাপ লাগত। এখন তো অনেক টাকা পাচ্ছেন। পুরস্কার...সংবর্ধনা...। এত টাকা দিয়ে কী করেন?শারমিন: (হেসে) কিছু খরচ করেছি। আর কিছু ব্যাংকে জমা করে রেখেছি। কখন কোন কাজে লাগে। কক্সবাজারে বেড়াতে গিয়েছিলাম। স্বামীকে দেন না?শারমিন: ওকে উপহার-টুপহার দিই। এটা-ওটা কিনে দিই। কমনওয়েলথ গেমসে লক্ষ্য কী?শারমিন: প্রথম লক্ষ্য নিজের সেরা স্কোর করা। আমার সর্বোচ্চ স্কোর ৩৯৮। এখন ফর্মটা ভালো যাচ্ছে। ৩৯৬ থেকে ৩৯৮-এর মধ্যে ওঠা-নামা করছে। আমার লক্ষ্য দিল্লিতে সেরা স্কোরটা করা। ৩৯৯ করতে পারলে খুবই ভালো। ৪০০ হলে তো কথাই নেই। চেষ্টা থাকবে, যতটা সম্ভব নিজেকে ছাড়িয়ে যাওয়া। কমনওয়েলথ গেমসে পদক জিততে পারবেন?শারমিন: এটা তো আগে থেকে বলা কঠিন। পদক জেতা নির্ভর করে ওই নির্দিষ্ট দিনের পারফরম্যান্সের ওপর। ওই দিন আমি কেমন পারফরম্যান্স করতে পারি, অন্য প্রতিযোগীরা কেমন করে—সবকিছু মিলিয়েই পদকের ব্যাপারটা নিষ্পত্তি হবে। তাই আগে থেকে কিছু বলা কঠিন। শ্যুটিং দল কেমন করবে বলে মনে হয়?শারমিন: আমাদের শ্যুটিং দলের বড় ভরসা আসিফ ভাই (আসিফ হোসেন খান)। ওনার ফর্ম এখন ভালোই যাচ্ছে। ওনার যোগ্যতা নিয়ে তো কোনো সন্দেহ নেই। আসিফ ভাই এই কমনওয়েলথেই নিজেকে প্রমাণ করেছেন আগে। উনি ভালো করতে পারবেন কি না, এটা তাঁর ওপর নির্ভর করে। সাদিয়া আছে, আমি আছি। দেখি, কেমন করতে পারি। আমরা কিন্তু সবাই আশাবাদী। মাঝে তো আপনার কিছু সমস্যা যাচ্ছিল...শারমিন: হ্যাঁ। সে জন্য মাঝে কয়েকটা টুর্নামেন্টে ভালো করতে পারিনি। সেসব সমস্যা কেটে গেছে। এখন আর কোনো সমস্যা নেই। নিজের সেরা পারফরম্যান্সই করতে পারছি। দেখা যাক, কমনওয়েলথে কী হয়।