‘স্বপ্ন ছিল দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা’
ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ সেঞ্চুরি করে বুঝিয়েছেন কেন তাঁকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এই বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচে ১৩৭ রান করার পাশাপাশি নিয়েছেন ৬ উইকেট। গত পরশু ইএসপিএনস্টার ডট কম-এর সঙ্গে অনেক বিষয়েই বললেন রায়ান টেন ডেসকাট গত একটা বছর তো দারুণ গেছে আপনার, আইসিসি অ্যাসোসিয়েটস প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন, নাইট রাইডার্সের সঙ্গে চুক্তি হয়েছে আর এখন বিশ্বকাপে দারুণ খেলছেন। আপনার অনুভূতি কী?রায়ান টেন ডেসকাট: হ্যাঁ, চমৎ কার অভিজ্ঞতা, বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ১১৯ রান করাটা। এই টুর্নামেন্টে আমাদের দল যেখানে গেছে, সেখানেই সবার দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে। সবার কাছে হল্যান্ডকে আরও পরিচিত করতে পারায় আমার ভালো লাগছে। সহযোগী দেশের হয়ে খেলার পরও ৩০ ম্যাচ শেষে আপনার ব্যাটিং গড় ৬৫-এর ওপর...টেন ডেসকাট: আমার জন্ম দক্ষিণ আফ্রিকায়। আমার স্বপ্ন ছিল তাদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলব। সেটা তো হলো না, তবে আমি ক্যারিয়ারের শুরুতে উঁচু মানের পেশাদার ক্রিকেট খেলার ভালো সুযোগ পেয়েছিলাম। ওখানকার কোচিং পদ্ধতি আমার ব্যাটিংয়ের উন্নতিতে সহায়ক হয়েছে। যখন আমি হল্যান্ডের পক্ষে খেলি, তখন এই ব্যাপারগুলো অনেক কাজে লাগে। বেশির ভাগ অপেশাদার খেলোয়াড় নিয়ে গড়া ডাচ দলের সঙ্গে মানিয়ে নেওয়াটা কতটা কঠিন ছিল?টেন ডেসকাট: হ্যাঁ, শুরুর দিকে কিছুটা সমস্যা হয়েছিল। যেহেতু দল হিসেবে আমরা চেষ্টা করছি সব বিষয়ে ভালো করার, তাই এটা নিয়ে বেশি আলোচনা করা ঠিক হবে না। আইসিসির ১০ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তে আপনার মত কী?টেন ডেসকাট: হল্যান্ডের মতো দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে কঠোর পরিশ্রম করা ও টেস্ট খেলা দেশগুলোর বিপক্ষে ভালো লড়াই করা। ইংল্যান্ডের বিপক্ষে নাগপুরের ম্যাচটা একটি উদাহরণ। যা-ই হোক, একপেশে ম্যাচগুলো কারোরই উপকার করে না। এই বিশ্বকাপেই আমরা অনেক একপেশে ম্যাচ দেখেছি। আমি মনে করি ১৪ দলের টুর্নামেন্টের মতো ১০ দলেরটাও সঠিক ফরম্যাট হবে না। প্রতিদ্বন্দ্বিতা বজায় রাখতে যতগুলো ভালো মানের দলের প্রয়োজন, ততগুলো দলকেই ৫০ ওভারের বিশ্বকাপে নেওয়া উচিত। আপনি কি মনে করেন ভারতের বিপক্ষের ম্যাচটিই বিশ্বকাপে আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ?টেন ডেসকাট: অবশ্যই, ফিরোজ শাহ কোটলায় ৪০ হাজার দর্শকের সামনে খেলাটা বিশেষ ব্যাপার। গুরুত্বপূর্ণ হচ্ছে এই পরিস্থিতিতে ঘাবড়ে না যাওয়া। স্পিনসমৃদ্ধ ভারতীয় বোলিং আক্রমণের বিপক্ষে ভালো করাটা অনেক বড় চ্যালেঞ্জ।