বাংলাদেশের অ্যাথলেটিকসে সম্ভাবনাময় এক তরুণীর আর্বিভাব হলো কাল। নাজমুন নাহার বিউটিকে হারিয়ে বাংলাদেশ গেমসে ২০০ মিটার সিপ্রন্টে সোনা জিতেছেন বিকেএসপির জাকিয়া সুলতানা। সাফল্যে উচ্ছ্বসিত নাটোরের মেয়ের স্বপ্নটা বেড়ে গেছে আরও এই যে সবাই আপনার এত সাক্ষাৎকার নিচ্ছে, এটা আগে কখনো ভাবতে পেরেছিলেন?জাকিয়া সুলতানা: আমার কাছে পুরো ব্যাপারটা স্বপ্নের মতো লাগছে। আশা ছিল, ভালো করব, ২০০ মিটারে সোনা জিতব। কিন্তু খেলার পর সবাই যেভাবে আমাকে নিয়ে মাতামাতি করছে, এটা অভাবনীয় আমার জন্য। বোঝা যাচ্ছে, আপনি নিজেকে এত দিন তৈরি করেছেন। তা কীভাবে এত দূর উঠে আসা?জাকিয়া: প্রথমে বলি, আমার বাবা ব্যবসা করেন। তিন বোনের মধ্যে আমিই সবার বড়। আমি স্কুলে ছোট থেকেই খেলাধুলা করতাম। জেলা, বিভাগীয় প্রতিযোগিতায় খেলে অনেক সোনা জিতেছি। পুরস্কার হিসেবে অনেক প্লেট পেয়েছি। ২০০৭ সালে বিকেএসপিতে ভর্তি হই সপ্তম শ্রেণীতে। এখন উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে আমার। পরীক্ষার কারণে সমস্যা হলেও খেলার জন্য সময় বের করে নিয়েছি। বিকেএসপিতে ভর্তি হওয়ার পেছনে বিশেষ কোনো কারণ ছিল?জাকিয়া: নাটোরে আমাদের এক স্যার ছিলেন। উনি বললেন, বিকেএসপিতে খেলোয়াড় নেওয়ার জন্য নাটোরে ট্রায়াল হবে। আমি সিপ্রন্টে ট্রায়াল দিই, সেদিনই জানতে পারি আমি টিকে গেছি। কিন্তু জানেন, আমাকে বিকেএসপিতে আসতে দিতে চাননি বাবা-মা। কেন দিতে চাননি, তাঁরা কী বলেছিলেন?জাকিয়া: বাবা বলেছিলেন, একা কীভাবে থাকবে বিকেএসপিতে? যাওয়ার দরকার নেই। কিন্তু আমার এক মামা বাবা-মাকে বোঝান, মেয়ে চান্স যখন পেয়েছে যাওয়া উচিত। পরে বাবা-মা রাজি হন। বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের সিপ্রন্টের রানি বিউটিকে আজ আপনি হারালেন। বিউটির কথা প্রথম কখন শুনেছিলেন?জাকিয়া: বিকেএসপিতে আসার পর শুনেছি, বাংলাদেশের দ্রুততম মানবী বিউটি আপু। শুনে মনে হয়েছে, ওনার সঙ্গে ভবিষ্যতে খেলতে হবে। গত বছর জাতীয় চ্যাম্পিয়নশিপে সিনিয়রে প্রথম সুযোগ পাই। ২০০ মিটারে ফটোফিনিশিংয়ে দ্বিতীয় হই বিউটি আপুর সঙ্গে। আক্ষেপ ছিল, আমি কেন দ্বিতীয় হলাম? তাই এবার স্বপ্ন ছিল ২০০ মিটারে বিউটি আপুকে হারাব। বিউটির সঙ্গে আগে কখনো কথা হয়েছে?জাকিয়া: হ্যাঁ, বিউটি আপার সঙ্গে আগে কথা হয়েছে। তবে বেশি কিছু না, এই ধরেন কেমন আছ, জাতীয় কথাই। উনি আমাকে গতবার চিনেছেন, যখন তাঁকে প্রায় হারিয়েই দিয়েছিলাম। এত বড় মঞ্চে খেলতে ভয় লাগেনি?জাকিয়া: আজ আমার হিটেও আমি প্রথম হয়েছি, তখন পর্যন্ত উৎফুল্ল লাগছিল। তবে চূড়ান্ত প্রতিযোগিতায় ভয় লাগছিল, আমার ফ্রেন্ড শিরিনকে এটা বলেওছিলাম। সে আমাকে বলল, ভয় নাই, তুই পারবি। আল্লাহ আল্লাহ করছিলাম, যাতে স্বপ্নটা পূরণ হয়। ১০০ মিটার সিপ্রন্ট নিয়ে কী চিন্তাভাবনা?জাকিয়া: ১০০ মিটার আমি সেভাবে করি না। তবে এই গেমসে করব। যদিও ১০০ মিটারে খেলতে আমার ভয় লাগে। ভেতর থেকে সাড়া পাই না (হাসি)। অ্যাথলেট হিসেবে কাকে পছন্দ?জাকিয়া: শেলি-অ্যান ফ্রেজারের দৌড় অনেক ভালো লাগে। উনি ছোটখাটো, কিন্তু এত সুন্দর দৌড়ান, দেখতে দারুণ। ভিডিওতে ওনার দৌড় দেখি। খেলা, পড়াশোনার বাইরে আর কী ভালো লাগে?জাকিয়া: বেশি ভালো লাগে টিভি দেখতে। গান শুনি অনেক, বিশেষ করে হিন্দি গান (লাজুক হাসি)। হিন্দি সিরিয়ালও দেখি।