‘স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বড় সন্ত্রাসী’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের দাবি, ‘স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর দেশের সবচেয়ে বড় সন্ত্রাসী ও সন্ত্রাসীদের গডফাদার। এ জাতীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকলে মানুষের নিরাপত্তা থাকবে না। দেশে খুন, গুম, হত্যা ও রাহাজানি বন্ধ হবে না।’ যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে ১৮ দলের পথসভায় গয়েশ্বর চন্দ্র রায় আজ বুধবার এ কথা বলেন। স্থানীয় বিএনপির নেতা শরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য টি এস আইয়ুব, যশোর-২ আসনের সাবেক সাংসদ ও জেলা জামায়াাতের নেতা আবু সাঈদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক ও অনিন্দ্য ইসলাম বক্তব্য দেন।