ইশরাত জাহান নিশ্চয়ই আগামীকাল বিমানবন্দর পর্যন্ত সঙ্গী হবেন তাঁর। আয়ারল্যান্ডগামী স্বামীকে বিমানে তুলে দেওয়ার আগে জানাবেন বিজয়ের শুভকামনা। নবপরিণীতা স্ত্রীর কাছে জাতীয় দলের বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাকের প্রত্যাশা এটাই। তাঁর আর ক্রিকেটের হাত ধরে হাঁটবে জীবনসঙ্গিনী বিয়ে করলেন। ঘরে নতুন বউ। কেমন লাগছে নতুন জীবন?আবদুর রাজ্জাক: ভালো লাগছে। আগের জীবনের চেয়ে একটু অন্য রকম। এমন না যে আগের জীবন খারাপ ছিল। তবে সেই জীবন থেকে এই জীবন একটু ভালো। শ্বশুরবাড়ি কোথায় আপনার? আপনার স্ত্রী কি এখনো পড়াশোনা করছেন?রাজ্জাক: ওদের গ্রামের বাড়ি রংপুরে। তবে সে ঢাকাতেই বড় হয়েছে, পড়াশোনাও করেছে এখানে। এমআইএসটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি করল। এখন এমএস করবে। প্রেমের বিয়ে? আগে থেকেই কি জানাশোনা ছিল দুজনের?রাজ্জাক: আমাদের পরিচয় চার-পাঁচ বছরের। তবে প্রেম হয়েছে তিন-চার বছর হলো। ক্রিকেটারের বউ হয়ে নিশ্চয়ই খুশি আপনার স্ত্রী। ক্রিকেট পছন্দ করেন তো?রাজ্জাক: হ্যাঁ, পছন্দ করে। তবে সবচেয়ে ভালো দিক, ও ক্রিকেট নিয়ে কখনো আমার সঙ্গে তর্ক-বিতর্কে যায় না। ভবিষ্যতেও না গেলে ভালো হবে (হাসি)। ক্রিকেটারদের জীবন তো অনেক কঠিন। বছরের অনেকটা সময়ই হয়তো আপনি দূরে থাকবেন...রাজ্জাক: এটা আমি ওকে আগে থেকেই বলে রেখেছি। সেও তিন-চার বছর ধরে দেখছে। আমার প্র্যাকটিস, খেলা এসবে কখনো বাধা হয়নি ও। কোনো অভিযোগ করেনি। আশা করি, এখনো মেনে নেবে। খারাপ সময়ে কতটা সমর্থন পান তাঁর কাছ থেকে? ক্রিকেটার-পত্নীদের তো এটা বড় এক দায়িত্ব...রাজ্জাক: খারাপ সময়ে তার সাপোর্টটাই সবচেয়ে ভালো লাগে আমার। খারাপ সময়টা যেন আমি ভুলে থাকতে পারি, সব সময় সেই চেষ্টা করে। আমাকে এমনভাবে ব্যস্ত রাখে যেন ক্রিকেট নিয়ে আমি মাথা না ঘামাই। ক্রিকেটার জামাই পেয়ে শ্বশুরবাড়ির প্রতিক্রিয়া কী?রাজ্জাক: যতটুকু দেখছি তাতে তো সবাইকে খুশিই মনে হচ্ছে। আর আমাদের জানাশোনা থাকলেও বিয়েটা দুই পরিবারের মত নিয়ে হয়েছে। আমরা আমাদের ইচ্ছার কথা জানানোর পর পরিবারই আমাদের বিয়ে দিয়েছে। কাল তো আয়ারল্যান্ড চলে যাবেন। বিয়ের তিন দিনের মাথায়ই বিরহের শুরু। এটাতেও কোনো অভিযোগ নেই?রাজ্জাক: না নেই। আসলে খেলতেই তো যাচ্ছি, কী বলার থাকবে? তার পরও আমি এ নিয়ে তার সঙ্গে কথা বলেছি। সে উল্টো বলেছে, ‘তোমরা দেশের জন্য কত ত্যাগ স্বীকার করো। আমিও না হয় একটু করলাম। কোনো সমস্যা হবে না। মানিয়ে নেব।’ আপনারও খারাপ লাগছে না?রাজ্জাক: আমি তো জানতামই এটা। তাই প্রস্তুত ছিলাম। এ নিয়ে তেমন সমস্যা হওয়ার কথা না। মধুচন্দ্রিমার কী পরিকল্পনা করলেন?রাজ্জাক: আয়ারল্যান্ড থেকে ঘুরে এসে দেখি কোথাও যাওয়া যায় কি না। আর আমাদের পরিকল্পনা করার আগে তো আমাদের নিয়েই পরিকল্পনা হয়ে যায় (হাসি)। তবে কোথাও গেলেও বউকে আগে থেকে বলব না। এটা একটা সারপ্রাইজ হবে। হয়তো যাওয়ার দু-এক দিন আগে হঠাৎ করে বলব। বাংলাদেশ দলের সবচেয়ে সিনিয়র ব্যাচেলর ছিলেন আপনি। বিয়ের আগে নিশ্চয়ই দলের সবাই মজা করত...রাজ্জাক: চরম মজা হতো। ওদের কাজই তো ছিল এটা। আমি কেন বিয়ে করছি না, এ নিয়ে সবার যে কত মাথাব্যথা! এখন আর সেটা থাকবে না। বিয়ের পর ক্যারিয়ার নিয়ে বিশেষ কোনো লক্ষ্য?রাজ্জাক: খেলোয়াড়েরা বিয়ের পর খারাপ খেললে বলা হয়, বিয়ে করেই নাকি সে শেষ হয়ে গেছে। এটা ঠিক নয়। খেলায় ব্যক্তিগত জীবন টেনে আনা উচিত নয়। আমি এটা নিয়ে একদমই চিন্তা করি না, কারণ আমার পক্ষে কোনোটাই ছাড়া সম্ভব নয়। বরং মনে হয়, বিয়ের পর জীবনটা আরও সুশৃঙ্খল হবে।