‘হারামের টাকা কালা খায় না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কোনো অ্যাঙ্গেল দিয়া যদি হইয়া থাকে, হইলেও হইতে পারে’—গত শনিবার শেখ জামাল-রহমতগঞ্জ ম্যাচ পাতানো ছিল বলে ওঠা অভিযোগের পর মাঠে দাঁড়িয়ে বলেছিলেন সালাউদ্দিন কালা। কাল বাফুফের বাংলাদেশ লিগ কমিটির সামনে জবানবন্দি দেওয়ার পর বাফুফে ভবনের বারান্দায় দাঁড়িয়ে সাক্ষাৎকার দিলেন রহমতগঞ্জের ফুটবল সম্পাদক আপনাকে কী জিজ্ঞেস করেছে?সালাউদ্দিন কালা: ভালো মানুষের মতো আমাকে জিজ্ঞাস করেছে। কোনো রকম ফোর্স করে নাই। আমি যা কওয়ার কইয়া দিছি। আপনি কী বলেছেন কমিটিকে?কালা: আমি আমার কথা বললাম। বুঝাইলাম আমরা আসলে পাতানো ম্যাচ খেলিনি। তারা আমাকে জিগাইছে, দুইটা গোল দেওয়ার পর রহমতগঞ্জ পাঁচটা গোল কেমনে খাইল? সন্দেহটা তো আসলে আপনাদের গোলরক্ষকের গোল খাওয়ার ধরন দেখে...কালা: দেখেন ভাইজান, একেক মানুষ একেক রকম। কেউ গোল খাইয়া ফাল পারে, কেউ চুপচাপ থাকে। দুঃখ করে না। গোল খাইয়া বল দিয়া দেয়। কী বলেন, পৃথিবীতে এমন গোলরক্ষকও কি আছে, গোল খেয়ে দুঃখ পায় না?কালা: এটা বি হইবার পারে। আমি তো আর গোলরক্ষক না, আমি যেটা দেখছি সেটা কইছি। আপনি তো সেদিন খেলা শেষে বলেছিলেন, যদি কোনো অ্যাঙ্গেল দিয়া হইয়া থাকে, হইলেও হইবার পারে। তার মানে ম্যাচটা পাতানো হতেও পারে?কালা: আমি তো ওই ভাবে বলি নাই। অ্যাঙ্গেল-ট্যাঙ্গেলের কথা কোত্থেকে আইলো? কথাগুলো তো রেকর্ড করা আছে। অস্বীকার করবেন কীভাবে?কালা: না, কথাগুলো আমি এমনি এমনিই বলতে চাইছি। কিছু মিন করি নাই। আগেও বলছি, আমি অসুস্থ ছিলাম। দুই গোল দিয়া ৫ গোল খাইয়া আমি আরও অসুস্থ হইয়া গেলাম। ঠিক আছে না? আমি ভাই অ্যাঙ্গেল-ম্যাঙ্গেল বইলা ফাইসা গেলাম (হাসি)। আপনি তো নিজেই বলেছেন, শেখ জামালের সভাপতির সঙ্গে আপনার খাতির আছে। লোকজন তো অনেক কথা বলছে আপনার নামে...কালা: কর্মকর্তা হিসেবে ৫টা বি-লিগ চালাইলাম। আমাগো রিজাল্ট ভালো। প্রতিবছর বড় দুই-একটা দলরে ধরি। শেখ জামালের প্রেসিডেন্টের লগে খাতির থাকলে ট্যাকা কি আমি একলা লমু? ২ লাখ দিলে ৫০ ভাগ হইব। ভাগে কয় টাকা পামু? হারামের টাকা কালা খায় না। গোলরক্ষক তো ছেড়ে দিতে পারে। আপনি কীভাবে শিওর হলেন?কালা: আমি তো শিওর না। শিওর তো ওরা করাইব (বাংলাদেশ লিগ কমিটি)।নিশ্চয়ই আপনার খুব খারাপ সময় কাটছে?কালা: মানুষ ফোন করে বলে আমি নাকি ঘুষ খাইছি, ছাইড়া দিছি (হাসি)। তবে আমারে এই রকম গালি তো আইজকা দিতাছে না। এইটা নতুন কিছু না। আমাকে আগে যে গালি দিছে, এখন তার চারআনিও না। আপনার তো তখন পয়দাও হয় নাই। কথা বুঝলেন? এটা আমার অভ্যাস আছে। আমার এটা কোনো কিছু লাগে না। আপনারা তো আমার লাগুর পাইছেন, আমারে তো বিছরাইয়া পাইতেন না। আপনার পরিবারের লোকজন কী বলে?কালা: আমার মাইয়্যা আইজক্যা আয়া কইল, (হাসি), আপনি পাতানো ম্যাচ খেলছেন। আমি বললাম, নারে মা, সবাই কইলেও তুই বি আমারে এটা কইছ না। আপনার জীবনে এ রকম সময় এসেছে আগে?কালা: ’৭৭ সালে একটা টুর্নামেন্টে আবাহনী আর রহমতগঞ্জ ফাইনাল খেলা হইতাছে। আগে গোল করছি আমরা। আমি রহমতগঞ্জের হয়ে খেলছি। তখন সালাউদ্দিন ভাই একটা গোল করছে। তার জীবনের সেরা গোল। আমরা ৩-১ গোলে হারছি। ওই দিন খুব কাঁদছি।