‘হিরোস অব হলিউড’ ২০১২ হলেন হিউ হেফনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালে ‘হিরোস অব হলিউড’ হিসেবে হলিউড চেম্বার কমিউনিটি ফাউন্ডেশন ঘোষণা করেছে প্লেবয় প্রতিষ্ঠাতা হিউ হেফনারের নাম। প্লেবয় ম্যাগাজিনের মাধ্যমে প্রকাশনা জগতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই ‘হলিউড ডিস্টিংগুইসড সার্ভিস অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হবে ৮৬ বছর বয়সী মিডিয়া মোগল খ্যাত হেফনারের হাতে। তিনিই প্রথম ব্যক্তি যিনি এই পুরস্কারটি পেতে যাচ্ছেন।যুক্তরাষ্ট্রের প্রখ্যাত রেডিও ও টিভি ব্যক্তিত্ব প্রয়াত জনি গ্র্যান্ট স্মরণে ‘হলিউড ডিস্টিংগুইসড সার্ভিস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানটির আয়োজক হলিউড চেম্বার কমিউনিটি ফাউন্ডেশন। চলতি বছরের ৭ জুন অনুষ্ঠিতব্য এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে সম্মাননা জানানো হবে হিউ হেফনারকে। উল্লেখ্য, হেফনারের হাত ধরে ১৯৫৩ সালে প্লেবয় ম্যাগাজিন যাত্রা শুরু করেছিল। হলিউডের অভিনেত্রী মেরিলিন মনরোর বিবসনা ছবি প্রকাশের মাধ্যমে বাজিমাত করে ম্যাগাজিনটির প্রথম সংখ্যা, বিক্রি হয়েছিল ৫০ হাজারেরও বেশি কপি।