‘হূদয় মিক্স থ্রি’ নিয়ে ব্যস্ত হৃদয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হূদয় মিক্স থ্রি’ নিয়েই এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন হূদয় খান। সারাক্ষণই হূদয়ের সময় কাটছে মিরপুরের স্টুডিওতে।অ্যালবামটির জন্য একটি মোবাইল ফোন কোম্পানির সহযোগিতা নিতে হয়েছে হূদয়কে। এবারে একটু ভিন্নভাবে অ্যালবামটি নিয়ে আসছেন হূদয় খান। হূদয় মিক্স থ্রিতে মোট আট-নয়টি গান থাকবে বলে জানিয়েছেন হূদয় খান। এই অ্যালবামের সব গানের সুর-সংগীতায়োজনের পাশাপাশি দুটি গানে কণ্ঠও দেওয়ার সম্ভাবনাও রয়েছে তাঁর।হূদয় মিক্স থ্রি প্রসঙ্গে হূদয় খান প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, ‘নতুন শিল্পী সন্ধানের জন্য একটি মোবাইল অপারেটরের ফোনে ৩৩৩৩ নম্বরে ডায়াল করে হূদয়ের একটি গান শোনা যেত। সেই গানটি অংশগ্রহণকারীকে নিজের কণ্ঠে গেয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হতো।’ তিনি বলেন, এ পর্বটি শেষ হয়েছে মার্চের ৩ তারিখে। প্রায় ১০ হাজারেরও বেশি প্রতিযোগীর মধ্য থেকে ৩০০ জনকে বাছাই করেছি। আগামী মাসের মাঝামাঝি সময়ে এই ৩০০ জন থেকে ছয়জন কণ্ঠশিল্পী বাছাই করা হবে। তারপরই ওই ছয়জনকে দিয়ে হূদয় মিক্স থ্রি অ্যালবামের রেকর্ডিংয়ের কাজটা শুরু করব। অ্যালবামটি প্রসঙ্গে হূদয় আরও বলেন, আগের দুটি অ্যালবাম হূদয় মিক্স ওয়ান ও টুয়ে নতুন শিল্পীদের সুযোগ দেওয়া হলেও সারা দেশের আগ্রহীদের অংশগ্রহণের সুযোগ এই প্রথম। যার মাধ্যমে আসলেই প্রতিভাবান বেরিয়ে আসবে বলে হূদয় খানের বিশ্বাস।অন্য ব্যস্ততা সম্পর্কে হূদয় খান বলেন, ‘এক দিওয়ানা খ্যাত শিল্পী মিমির দ্বিতীয় একক আড়ালের চারটি গানের কাজ শেষ করেছেন। কণ্ঠশিল্পী আজমেরী হক নির্ঝরের নতুন অ্যালবামের দুটি গানের সুর-সংগীতায়োজনের কাজ প্রায় শেষ করে এনেছেন। কাজ শুরু করবেন নতুন শিল্পী সোহেল মেহেদীর নতুন একক অ্যালবামেরও।’উল্লেখ্য, হূদয় খানের সর্বশেষ একক অ্যালবাম ছোঁয়া প্রকাশিত হয় গত বছরের মাঝামাঝি সময়ে। এ ছাড়া গত বছরের রোজার ঈদে প্রকাশিত হয়েছিল হূদয় মিক্স টু অ্যালবামটি।