‘হে ঢাকা সংগীত উৎসব’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হে উৎসবের আনন্দ গতকাল শুক্রবার ছড়িয়ে পড়েছিল ধানমন্ডির রবীন্দ্রসরোবরে। এখানে গানে গানে মেতেছিল হাজারো দর্শক-শ্রোতা। হে উৎসবের অংশ হিসেবে গতকাল এখানে ‘হে ঢাকা সংগীত উৎসব’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যার এই অনুষ্ঠানের আলোচক ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের। এতে সংগীত পরিবেশন করেন নজরুল ইসলাম, অর্ণব, কৃঞ্চকলি, নবনীতা, লিমন, গৌরব। শিল্পীরা তাঁদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করে মাতিয়ে রাখেন দর্শক-শ্রোতাদের। রাত ১০টা পর্যন্ত চলে প্রাণবন্ত এই আয়োজন।