‘হেড অব নিউজ’ সুমাইয়া শিমু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি এফএম রেডিওতে হেড অব নিউজ হিসেবে যোগ দিয়েছেন সুমাইয়া শিমু। এই এফএম রেডিওর নাম ‘রেডিও চকলেট’। তাহলে শিমু কি অভিনয় ছেড়ে দিচ্ছেন? না, শিমুর দর্শকের ভয় পাওয়ার কোনো কারণ নেই। শিমু জানান, তিনি অভিনয় ছাড়ছেন না। বরং রেদওয়ান রনির রেডিও চকলেট ধারাবাহিকে তাঁর অভিনয়ে থাকছে কিছু নতুন চমক। এরই মধ্যে পাঁচ দিন শুটিং করেছেন তিনি। মজার মজার সব দৃশ্যে অভিনয় করতে গিয়ে নাকি ইরেশ যাকের ও মোশাররফ করিমের সঙ্গে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার উপক্রম হয়েছে তাঁর। রেদওয়ান রনি জানান, শিমুর এ সাংবাদিকতা দেখতে দেশ টিভিতে দর্শককে আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে।