‘হেলমেট ছাড়া আর ব্যাট করব না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট রয়্যালসের বিপক্ষে ম্যাচে মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন। কাল আবার মাঠে ফিরেই করলেন ৪০ বলে ৬৫ রান, হলেন ম্যান অব দ্য ম্যাচও। তবে ঢাকা গ্ল্যাডিয়েটরসের পাকিস্তানি ওপেনার ইমরান নাজির একটা শিক্ষা নিয়েছেন বিপিএল থেকে। আর কোনো দিন হেলমেট ছাড়া ব্যাট করবেন না আগের ম্যাচের তুলনায় ঢাকা গ্ল্যাডিয়েটরসের ব্যাটিং ভালো হলো অনেক। আপনার উপস্থিতিই কি বদলে দিল দলকে?ইমরান নাজির: টি-টোয়েন্টি ম্যাচে ফর্মে থাকা এক-দুজন খেলোয়াড়ই পারে ম্যাচ জিতিয়ে দিতে। আজ (গতকাল) যেমন আমি ভালো খেললাম...। চট্টগ্রামে মাথায় আঘাত পেয়েছিলেন। এখন কী অবস্থা?ইমরান: ডাক্তার বলেছিলেন, আঘাতের পর অন্তত ৪৮ ঘণ্টার মধ্যে যেন না খেলি। সেজন্য গতকাল (পরশু) বিশ্রামে ছিলাম। আল্লাহকে ধন্যবাদ, আমি বিপদমুক্ত হয়ে গেছি। এখন পুরোপুরি সুস্থ। তবে এটাও খেলারই অংশ। যেদিন আঘাত পেলেন, হেলমেট ছিল না মাথায়। হেলমেট ছাড়া এর আগে কখনো ব্যাট করেছেন?ইমরান: না, এই প্রথম...একটা সুযোগ নিতে চেয়েছিলাম আসলে। তবে এরপর অবশ্যই আর এই সুযোগটা নিতে চাইব না...(হাসি)। হেলমেট ছাড়া আর ব্যাট করব না। আজ (গতকাল) তো এমনকি স্পিনারদের বিপক্ষে হেলমেট পরে ব্যাট করেছি। ৯ ম্যাচে এখন ১০ পয়েন্ট ঢাকা গ্ল্যাডিয়েটরসের। এখান থেকে সেমিফাইনালে যাওয়ার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী?ইমরান: এ রকম একটা জয় দরকার ছিল। দলের আত্মবিশ্বাস এখন অনেক বেড়ে গেছে। অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এটা। এই ম্যাচের সাফল্য পরের ম্যাচেও ধরে রাখতে চাই আমরা। দলের এখন যে রকম আত্মবিশ্বাস, আশা করি কঠিন হবে না কাজটা। বিপিএলের কোন দিকটা বেশি ভালো লাগছে আপনার?ইমরান: সবচেয়ে ভালো লাগছে প্রতিদ্বন্দ্বিতা। অনেক ভালো টুর্নামেন্ট হচ্ছে। প্রায় সব দলেরই সুযোগ আছে সামনে এগিয়ে যাওয়ার। ব্যাটিংয়ে আপনি আর আজহার মেহমুদই ঢাকা গ্ল্যাডিয়েটরসের মূল অস্ত্র। এরপর শহীদ আফ্রিদি আর সাঈদ আজমলেরও আসার কথা আছে। তাতে নিশ্চয়ই দলের শক্তি আরও বাড়বে?ইমরান: হ্যাঁ, আমি আর আজহার মেহমুদ ভালো ফর্মে আছি। ইনশাআল্লাহ, আমরা এটা ধরে রাখব, টুর্নামেন্টে ভালো ফলাফলের জন্য সেটা জরুরি। আর সেমিফাইনালে উঠলে আজমল আর আফ্রিদিও আসবেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলতে। দলের শক্তি তাতে আরও বাড়বে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে অনেক দিন ধরে খেলছেন। বিপিএলকে অন্যান্য টুর্নামেন্টের সঙ্গে কীভাবে তুলনা করবেন?ইমরান: আমার মতে, আইপিএলের পরে এটাই এখন পর্যন্ত সেরা টুর্নামেন্ট। আইপিএলের সঙ্গে তুলনা করলে অনেকাংশে প্রায় একই রকম টুর্নামেন্ট এটা। আমার এখানে খেলে খুবই ভালো লাগছে।্রক্রিস গেইল, পোলার্ড, পাকিস্তানেরও অনেক ভালো ভালো ক্রিকেটার খেলছে এখানে। সব মিলিয়ে খুব ভালো একটা টুর্নামেন্টই হচ্ছে। ম্যানেজমেন্টও অসাধারণ।