‘হোসানা’ বিপত্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্কারজয়ী সংগীতগুরু এ আর রহমান তাঁর ‘হোসানা’ গান নিয়ে বিপাকে পড়েছেন। এক দিওয়ানা থা ছবির এ গান বাজারে আসার পর থেকেই তালিকার শীর্ষে। কিন্তু গানটি নিয়ে ঘোর আপত্তি তুলেছেন ভারতের খ্রিষ্টান সম্প্রদায়ের নেতারা। মুম্বাইয়ের ক্রিশ্চিয়ান সেক্যুলার ফোরামের (সিএসএফ) সাধারণ সম্পাদক জোসেফ ডায়াস বলেন, হোসানা বাইবেলের একটি প্রার্থনা। শুধু খ্রিষ্টানদেরই নয়, ইহুদিদের প্রার্থনায়ও হোসানা রয়েছে। কাজেই গানের শব্দটি উভয় ধর্মের মানুষের অনুভূতিতে আঘাত করার মতো বিষয়। গানে যে নাচ ও বিষয় তুলে ধরা হয়েছে, এটিও গ্রহণযোগ্য নয় বলে তাঁর দাবি। গান থেকে শব্দটি বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। ওয়েবসাইট।