‘৭ আদিবাসী খুন, ১১ জন ধর্ষণের শিকার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার পর বিগত যেকোনো সময়ের তুলনায় ২০১১ সালে আদিবাসী নারীদের ওপর নির্যাতনের পরিমাণ অনেক বেড়েছে।২০১১ সালে ১১ জন আদিবাসী নারী ধর্ষণের শিকার ও পাঁচজন আদিবাসী নারী ধর্ষণের পর হত্যা ও সাতজন আদিবাসী পুরুষকে হত্যা করা হয়েছে।আজ বুধবার বাংলাদেশের ‘আদিবাসীদের মানবাধিকার পরিস্থিতি-২০১১’ শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য উপস্থাপন করা হয়েছে। আদিবাসীদের অধিকারবিষয়ক বেসরকারি সংস্থা কাপেং ফাউন্ডেশন রাজধানীর জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি মিলনায়তনে প্রতিবেদনের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে।প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলা হলেও তা পূরণ হয়নি এখনো। ফলে আদিবাসীদের ওপর নিপীড়ন বেড়েই চলেছে।মূল প্রতিবেদন উপস্থাপনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ বলেন, ২০১১ সালে ১১ জন আদিবাসী নারী ধর্ষণ ও পাঁচজন আদিবাসী নারী ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন। একজন আদিবাসী নারীকে নিরাপত্তা বাহিনীর সদস্য ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।২০১১ সালে সাতজন আদিবাসী ব্যক্তিকে হত্যা ও ১৩ জনকে গ্রেপ্তার ও অন্তরীণ এবং ৩০ জনকে নির্যাতন, হয়রানি ও হুমকি দেওয়া হয়েছে। আদিবাসীদের ১৩৭টি ঘরবাড়ি সম্পূর্ণভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে ও ৪৭টি ঘর লুটপাট বা ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনায় নিরাপত্তাবাহিনী হয় নীরব বা সহযোগী ভূমিকা পালন করেছে।পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ১৪ বছর পূর্তির কথা উল্লেখ করে করে প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এ চুক্তি হয়েছে। আবারও আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় এসেছে তিন বছর হয়ে গেলেও এই চুক্তি বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।প্রতিবেদনে সুপারিশ হিসেবে আদিবাসীদের ওপর নিপীড়ন বন্ধে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা, শান্তিচুক্তি বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করার কার্যকর উদ্যোগ নেওয়া, আদিবাসীদের তাদের চিরায়ত ভূমি থেকে জোরপূর্বক উচ্ছেদ বন্ধ করে ভূমির অধিকার নিশ্চিত করা ও আদিবাসীদের জন্য বাজেটে বরাদ্দ রাখা। একই সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনকে আদিবাসীদের ওপর সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তের দাবি জানানো হয়।প্রতিবেদনে আদিবাসীদের ওপর নির্যাতনের যে অভিযোগগুলো এসেছে, তা আমলে নিতে সরকার ও প্রশাসনকে আহ্বান জানিয়েছেন সভার প্রধান অতিথি শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকি।ককাসের সদস্য নওয়াব আলী আব্বাস বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সময় আদিবাসীদেরকে সাংবিধানিক স্বীকৃতির বিষয়টি তোলা হয়েছিল। কিন্তু যারা এই দাবি তুলেছে, তারাই সংসদে সংখ্যালঘু হয়ে গেছে। চা-শ্রমিকদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের ওপর নির্যাতনগুলোকে প্রতিবেদন আনা উচিত বলে মত দেন তিনি।কাপেং ফাউন্ডেশনের চেয়ারপারসন রবীন্দ্রনাথ সরেন ও উপদেষ্টা মঙ্গল কুমার চাকমা, অক্সফামের প্রকল্প ব্যবস্থাপক বি এম আখতার, মানবাধিকার কর্মী আইনজীবী সারাহ হোসেন অনুষ্ঠানে বক্তব্য দেন।