‘৭ নভেম্বরের মহানায়ক কর্নেল তাহের, জিয়া নন’
সাংসদ মইনুদ্দিন খান বাদল বলেছেন, ইতিহাসের সত্য বেশি দিন ধামাচাপা দিয়ে রাখা যায় না। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মহানায়ক যে কর্নেল তাহের, জিয়া নন—তা আজ জনতার আদালতের পাশাপাশি আইনের আদালতেও সুপ্রতিষ্ঠিত হয়েছে। জিয়া তাঁর প্রাণ রক্ষাকারী কর্নেল তাহেরকে মিথ্যা অপবাদ দিয়ে বিচারের নামে প্রহসনের ফাঁসিতে ঝুলিয়ে ঠান্ডা মাথায় হত্যা করে ইতিহাসে মীরজাফরের পাশে নিজের নাম লিখিয়েছেন।কর্নেল আবু তাহেরের (বীর উত্তম) ‘প্রহসনমূলক বিচারে’ ফাঁসিতে ঝুলিয়ে হত্যার ৩৬তম বার্ষিকী (২১ জুলাই) তাহের দিবস সামনে রেখে আজ শুক্রবার জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), কর্নেল তাহের সংসদসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে। সকাল ১০টায় শহীদ কর্নেল তাহের মিলনায়তনে কর্নেল তাহেরের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। মাল্যদান শেষে তাহের মিলনায়তনে জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খবর বাসস।জাসদের কার্যকরী সভাপতি মইনুদ্দিন খান বাদলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কমরেড হায়দার আকবর খান রনো, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লি¬ক, জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার প্রমুখ। মইনুদ্দিন খান বাদল আরও বলেন, চে গুয়েভারা যেমন বিপ্লবী আন্দোলনে চিরদিন প্রেরণার উত্স, কর্নেল তাহেরও ঠিক তেমনি বাংলাদেশের বিপ্ল¬বী আন্দোলনের চির প্রেরণার উত্স।শরীফ নুরুল আম্বিয়া বলেন, সংবিধানের চার মূল নীতি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, এ নীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করার জন্য গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক শক্তিকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া রাজনীতিতে জঙ্গিবাদকে পুনঃপ্রতিষ্ঠিত করার অপপ্রয়াস পাচ্ছেন।হায়দার আকবর খান রনো বলেন, কর্নেল তাহের ছিলেন একজন চিরায়ত ধারার বিশুদ্ধ বিপ্লবী। বুর্জোয়া রাষ্ট্রযন্ত্রের সংকটকালে রাষ্ট্রযন্ত্রের কেন্দ্রবিন্দুতে আঘাত করাই যে বিপ্ল¬বীদের দায়িত্ব, তা কর্নেল তাহের জানতেন। তাই তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বর বুর্জোয়া রাষ্ট্রযন্ত্রের হূিপণ্ডে আঘাত করে বিপ্ল¬বের প্রচেষ্টা চালিয়েছিলেন।আনিসুর রহমান মল্লি¬ক বলেন, বাংলাদেশের বাম বিপ্ল¬বী আন্দোলনকে সাফল্যের পথে পরিচালিত করতে হলে কর্নেল তাহের যে বিপ্ল¬বী প্রচেষ্টার পথ দেখিয়েছেন, তা অনুসরণ করতে হবে।