‘৭২ ঘণ্টার মধ্যে ডাকসু নির্বাচনের তারিখ দিতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও অন্যান্য হলের সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থী অধিকার মঞ্চ।আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দাবি আদায়ের জন্য শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। পরে উপাচার্যের কাছে তাঁরা স্মারকলিপি দেন। স্মারকলিপিতে আগামী রোববার (১৫ জুলাই) বেলা ১২টার মধ্যে দাবি না মানলে উপাচার্যের কার্যালয় অবরোধ করা হবে বলে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন।শিক্ষার্থী অধিকার মঞ্চের মুখপাত্র নূর বাহাদুর স্মারকলিপি দেওয়ার পরে জানান, ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা এই স্মারকলিপি দিয়েছেন। বেঁধে দেওয়া সময়সূচির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা না করলে অবরোধসহ শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনে যাবে।