‘৯টি জাতীয় রেকর্ড আছে আমার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সাঁতারে বছর দশেক ধরে ব্যাক স্ট্রোক ও ব্যক্তিগত মিডলে মানেই তাঁর জয়জয়কার। গতকাল জাতীয় সাঁতারের প্রথম দিনে এই দুটি ইভেন্টে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন। সুইমিংপুলের পাশে দাঁড়িয়ে দীর্ঘ এই সফল ক্যারিয়ারের বৃত্তান্ত জানালেন রুবেল রানা এই নিয়ে জাতীয় সাঁতারে কতগুলো সোনা জিতলেন?রুবেল রানা: ও বাবা! তা তো গুনে বলা যাবে না। সেই ২০০০ সালে শুরু করেছি। এর পর থেকে ২০০ মিটার ও ৪০০ মিটার আইএম (ব্যক্তিগত মিডলে) এবং ৫০ মিটার ও ১০০ মিটার ব্যাক স্ট্রোকে কখনো হারিনি। এর আগের ৯ বারের প্রতিযোগিতায় একবার মাত্র ২০০ মিটার ব্যাক স্ট্রোকে দ্বিতীয় হয়েছিলাম। এর বাইরে ফ্রি-স্টাইল, রিলে, বাটারফ্লাইও তো জিতেছেন বিভিন্ন সময়...রুবেল: তা তো জিতেছিই। পুরুষদের ১৯টি ইভেন্ট হয়। তার মধ্যে ১১-১২টিতেই নিয়মিত অংশ নিই। রিলেসহ ৯টি জাতীয় রেকর্ড আছে আমার।  কিন্তু আপনার রেকর্ডগুলো দেখা যাচ্ছে বেশির ভাগই ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে। তারপর অনেক সোনা জিতেছেন, কিন্তু নিজের রেকর্ডই আর ছুঁতে পারছেন না। তার মানে সেরা সময়টা ফেলে এসেছেন?রুবেল: তা বলতে পারেন। বয়সও হচ্ছে। তার চেয়েও বড় কথা, এত ইভেন্টে অংশ নিয়ে ভালো টাইমিং করা যায় না। মাইকেল ফেল্প্স তো ৮টি ইভেন্টে বিশ্ব রেকর্ড করে সোনা জিতেছেন...রুবেল: ফেল্প্সকে নিয়ে কথা বলা আমার সাজে না, কিন্তু দেখেছেন হয়তো এরপর আস্তে আস্তে তাঁর সময় বেশি লাগছে। আর সবচেয়ে বড় কথা ফেল্প্স কিন্তু আমার মতো বিচিত্র সব ইভেন্টে অংশ নেয় না। মূলত বাটারফ্লাই ও আইএম করে, সঙ্গে একটা ফ্রি-স্টাইল ও কয়েকটি রিলেতে অংশ নেয়। আপনি তাহলে এত ইভেন্টে অংশ নেন কেন?রুবেল: আমাদের দেশে একটু ভালো ফলাফল যারা করে, তাদের এ ছাড়া উপায় নেই। আমি যে দলের হয়ে খেলি, চাই তারা যত বেশি সম্ভব পদক জিতুক। সেটা করতে গিয়ে আমার সময় ভালো হয় না, কিন্তু পদক আসে। যদি অনেক অনেক সাঁতারু থাকত, তাহলে একজনকে এত ইভেন্টে অংশ নিতে হতো না। দেশে এত দিন ধরে দাপট। কিন্তু আন্তর্জাতিক সাফল্য কই?রুবেল: আমাদের আন্তর্জাতিক সাফল্য মানে তো সাফ (এসএ গেমস)। সাফে সোনা জিতেছি একবার। এবার ব্রোঞ্জ পেয়েছি।  এবার এসএ গেমস সাঁতারে বাংলাদেশের ফলাফল খারাপ হলো...রুবেল: আমি খারাপ বলব না। আমি বলব, আমরা আমাদের সেরা পারফরম্যান্সই করেছিলাম। কিন্তু এই সময়ে অন্য দেশগুলো, বিশেষ করে ভারত অনেক এগিয়ে গেছে। ওরা এখন দেশের বাইরে অনুশীলন করে, অনেক উঁচুমানের প্রশিক্ষণ নেয়। সেই তুলনায় আমরা কোথায়? গত অলিম্পিকে গিয়েছিলেন। সেখানকার অভিজ্ঞতা বলুন...রুবেল: অলিম্পিকের মতো আসরে গেলে ভালো যেমন লাগে, তেমনই বোঝা যায় আমরা কত পেছনে।  কেন পেছনে, এ নিয়ে ভাবেন কখনো?রুবেল: এমনিতে শারীরিক কারণে আমরা বিশ্বমানের থেকে পিছিয়ে আছি। তারপর আবার সুযোগ-সুবিধাও ঠিকমতো নেই। তা থাকলে এত পিছিয়ে থাকতাম না।