’শিক্ষায় নতুন কোনো ঘোষণা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের শেষ বাজেটে শিক্ষা খাতে নতুন কোনো ঘোষণা নেই। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি নিয়ে সাংসদ থেকে শুরু করে শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে জোর দাবি থাকলেও এ খাতে সুসংবাদ নেই। শিক্ষকদের জন্য আলাদা বেতন কমিশনেরও ঘোষণা নেই। তবে টাকার অঙ্কে আগের চেয়ে বরাদ্দ বেড়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৩-১৪ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন।প্রস্তাবিত বাজেটে আসন্ন অর্থবছরের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুকূলে অনুন্নয়ন ও উন্নয়ন খাত মিলিয়ে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ১১ হাজার ৯৩৫ কোটি ৩৭ লাখ টাকা। শেষ হতে চলা ২০১৩-১৪ অর্থবছরে এই মন্ত্রণালয়ের অধীন বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল নয় হাজার ৮২৫ কোটি টাকা।আসন্ন অর্থবছরের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুকূলে অনুন্নয়ন ও উন্নয়ন খাত মিলিয়ে ১৩ হাজার ১৭৯ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি বছরের বাজেটে প্রস্তাব করা হয়েছিল ১১ হাজার ৫৮৩ কোটি টাকা।