যুদ্ধ বাধাতে বসেছিল যে ডাকটিকিট

১৯৩৭ সালে নিকারাগুয়া থেকে প্রকাশিত এয়ারমেইল স্ট্যাম্প অবলম্বনেগ্রাফিকস: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধ সব সময়ই ভয়াবহ, তবে এর সূচনার পেছনের কারণগুলো মাঝেমধ্যে এতটাই হাস্যকর ও তুচ্ছ হয় যে তা ইতিহাসকে বিদ্রূপের মুখে দাঁড় করায়। মধ্য আমেরিকা যেন এ ধরনের অদ্ভুত ‘Casus Belli’ বা যুদ্ধ ঘোষণার অজুহাতের এক উর্বর ভূমি। বিংশ শতাব্দীর দিকে তাকালে দেখা যায়, ১৯৬৯ সালে সালভাদর ও হন্ডুরাস একটি ফুটবল ম্যাচের জেরে চার দিনের রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়েছিল, যা ইতিহাসে ‘ফুটবল ওয়ার’ নামে কুখ্যাত। আবার ২০১০ সালে গুগলের মানচিত্রের একটি ছোট ভুলে নিকারাগুয়া ও কোস্টারিকা প্রায় যুদ্ধের মুখোমুখি চলে গিয়েছিল। কিন্তু এর চেয়েও অদ্ভুত ও গল্পকথার মতো শোনানো ঘটনাটি ঘটেছিল ১৯৩৭ সালে—যখন একটি ডাকটিকিটের কারণে নিকারাগুয়া ও হন্ডুরাস মুখোমুখি যুদ্ধে সম্মুখীন হয়েছিল।

একটি ডাকটিকিটের আকৃতি বা মাপ হয়তো বুড়ো আঙুলের এক দাগের সমান—বড়জোর এক-দেড় বর্গ ইঞ্চি, কিন্তু এর রাজনৈতিক শক্তি কতটা ভয়াবহ হতে পারে, তার জ্বলজ্বল প্রমাণ এই ঐতিহাসিক ঘটনাটি।

ডাকটিকিটের কূটনীতি ও প্রোপাগান্ডা: ইতিহাসের নীরব সাক্ষী

বলা হয়ে থাকে, একটি দেশের ডাকটিকিট হলো তার জীবন্ত রাষ্ট্রদূত। ডাকটিকিটের ক্ষুদ্র পরিসরে একটি দেশের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি, পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে দেশের নিজস্ব চিন্তাভাবনার নিখুঁত বহিঃপ্রকাশ ঘটে। কখনো কখনো সরকারগুলো এই ছোট্ট ডাকটিকিটকে রাজনৈতিক প্রোপাগান্ডা বা নিজেদের জাতীয়তাবাদী উচ্চাশা প্রচারের মাধ্যম হিসেবেও ব্যবহার করে থাকে।

১৯৩৭ সালে নিকারাগুয়া সরকারের ডাক বিভাগ দেশের একটি নতুন মানচিত্র–সংবলিত এয়ারমেইল স্ট্যাম্পের একটি সিরিজ প্রকাশ করে। এই ডাকটিকিটও ছিল তেমনই একটা প্রচেষ্টা। এই ডাকটিকিটে দেখানো মানচিত্র ও দেশের সীমানা নিকারাগুয়া ও তার প্রতিবেশী দেশ হন্ডুরাসের মধ্য পুরোনো এক বিবাদ নতুন করে জাগিয়ে তোলে।

দেশের মানচিত্র দিয়ে ডাকটিকিট প্রকাশ করা যেকোনো রাষ্ট্রের জন্যই স্বাভাবিক ও গৌরবের বিষয়, কারণ মানচিত্র এবং জাতীয় পতাকা প্রতিটি দেশের মানুষের কাছে সর্বোচ্চ শ্রদ্ধার ও ভালোবাসার স্থান। কিন্তু এই সাধারণ প্রকাশের পেছনেও লুকিয়ে থাকতে পারে সুকৌশলী কোনো রাজনৈতিক অভিসন্ধি।

১৯৩৭ সালে নিকারাগুয়া সরকারের ডাক বিভাগ দেশের একটি নতুন মানচিত্র–সংবলিত এয়ারমেইল স্ট্যাম্পের একটি সিরিজ প্রকাশ করে। এই ডাকটিকিটও ছিল তেমনই একটা প্রচেষ্টা। এই ডাকটিকিটে দেখানো মানচিত্র ও দেশের সীমানা নিকারাগুয়া ও তার প্রতিবেশী দেশ হন্ডুরাসের মধ্য পুরোনো এক বিবাদ নতুন করে জাগিয়ে তোলে।

১৯৩৭ সালে নিকারাগুয়া সরকারের ডাক বিভাগ দেশের নতুন মানচিত্র–সংবলিত এয়ারমেইল স্ট্যাম্পের একটি সিরিজ প্রকাশ করে, সেই সিরিজের একটি টিকিট
ছবি: সংগৃহীত

সীমানা নির্ধারণের খামখেয়ালি শুরু: ১৮২১ থেকে ঊনবিংশ শতাব্দীর জট

এই অদ্ভুত সংকটের শিকড় প্রোথিত ছিল অনেক গভীরে। ১৮২১ সালে স্পেনীয় ঔপনিবেশিক শাসনের কবল থেকে মুক্ত হয়ে মধ্য আমেরিকার দেশগুলো প্রথমে একটি ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র (Federal Republic) হিসেবে আত্মপ্রকাশ করেছিল। কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি সেই ঐক্য। অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং বিভিন্ন অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী শক্তির টানে অল্পকালের মধ্যেই সেই ফেডারেল প্রজাতন্ত্র ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং সাবেক স্প্যানিশ প্রদেশগুলো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।

১৯৩৭ সালের আগস্ট মাস। নিকারাগুয়া পোস্টাল সার্ভিস নতুন একটি এয়ারমেইল স্ট্যাম্প সিরিজ প্রকাশ করে। স্ট্যাম্পটির নকশায় ফুটিয়ে তোলা হয়েছিল নিকারাগুয়ার একটি মানচিত্র। আপাতদৃষ্টে একে সাধারণ ভূগোল বা মানচিত্রের মতো মনে হলেও এর ভেতরে লুকিয়ে ছিল সুকৌশলী এক রাজনৈতিক চাল।

নতুন দেশগুলোর আত্মপ্রকাশের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তাদের পারস্পরিক সীমান্ত নির্ধারণ করা। হন্ডুরাস ও নিকারাগুয়া সিদ্ধান্ত নেয় যে তাদের অভিন্ন সীমান্ত নির্ধারিত হবে প্রাচীন রোমান আইন থেকে ধার করা ‘উতি পোসিদেতিস জুরিস’ (Uti Possidetis Juris) নীতির ভিত্তিতে। এর সহজ অর্থ হলো স্বাধীনতার মুহূর্তে যার দখলে যে ভূমি থাকবে, সেটি তারই বলে গণ্য হবে।

কিন্তু তত্ত্ব যত সহজ ছিল, প্রয়োগ ছিল তার চেয়েও কঠিন। এই দুই দেশের সীমান্ত অঞ্চলটি ছিল দুর্গম জঙ্গলে ভরা এবং জনবিরল। সাবেক স্প্যানিশ ঔপনিবেশিক প্রশাসনের ক্ষমতা ঠিক কোন পর্যন্ত বিস্তৃত ছিল, তা নিশ্চিত করা ছিল একপ্রকার অসম্ভব ব্যাপার।

১৯৩৭ সালে নিকারাগুয়া সরকারের ডাক বিভাগ দেশের নতুন মানচিত্র–সংবলিত এয়ারমেইল স্ট্যাম্পের একটি সিরিজ প্রকাশ করে, সেই সিরিজের একটি টিকিট
ছবি: সংগৃহীত

ম্যাপ ও কমিশনের ব্যর্থতা: স্পেনের রাজার রায়

সীমান্তের এই জটিল জট খোলার লক্ষ্যে ১৮৯৪ সালে দুই প্রতিবেশী রাষ্ট্র একটি ‘মিশ্র সীমান্ত কমিশন’ (Mixed Boundary Commission) গঠন করে। প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত দুই দেশের সীমানা চিহ্নিত করাই ছিল এই কমিশনের মূল দায়িত্ব। কিন্তু কাজটি যে কতটা কণ্টকাকীর্ণ ছিল, তা প্রমাণিত হয় ভৌগোলিক বাস্তবতায়। মধ্য আমেরিকার স্থলভাগের সবচেয়ে প্রশস্ত অংশজুড়েই ছিল এই বিরোধপূর্ণ সীমান্ত এলাকা।

উত্তেজনা যখন তুঙ্গে, তখন নিকারাগুয়ার বেতারকেন্দ্র ও সামরিক মহল সীমান্ত অঞ্চলে দ্রুত সেনাদল বৃদ্ধির দাবি তুলতে থাকে। পরিস্থিতির ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে সাধারণ জনগণ নিকারাগুয়ার বিমানবাহিনীর জন্য আরও যুদ্ধবিমান কেনার উদ্দেশ্যে স্বেচ্ছায় চাঁদা সংগ্রহ শুরু করে। পুরো দেশ একধরনের যুদ্ধ–উন্মাদনায় লিপ্ত হয়।

১৯০০ সালে কমিশন তাদের প্রথম ধাপের কাজ শেষ করে। তারা প্রশান্ত মহাসাগর থেকে ‘পোর্তিলো দে তেওতেচাকিন্তে’ (Portillo de Teotecacinte) নামক স্থান পর্যন্ত সোজা লাইন, নদী ও পাহাড়ের চূড়া ধরে সীমানা নির্ধারণ করতে সক্ষম হয়। কিন্তু আটলান্টিক মহাসাগর পর্যন্ত বাকি দুই-তৃতীয়াংশ এলাকার সীমানা নির্ধারণে গিয়ে কমিশন সম্পূর্ণ ব্যর্থ হয়। দুই দেশের কেউই ছাড় দিতে রাজি না হওয়ায় অচলাবস্থা তৈরি হয়।

এই জটিলতা নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে বেছে নেওয়া হয় স্পেনের তৎকালীন রাজা ত্রয়োদশ আলফোনসোকে (Alfonso XIII)। নিরপেক্ষ এবং ঔপনিবেশিক ইতিহাস সম্পর্কে গভীর জ্ঞান থাকায় তাকে এই দায়িত্ব দেওয়া হয়। ১৯০৬ সালের ২৩ ডিসেম্বর রাজা আলফোনসো হন্ডুরাসের পক্ষে ঐতিহাসিক রায় দেন। তিনি মধ্য আমেরিকার দীর্ঘতম নদী রিও কোকোকে (Rio Coco) দুই দেশের পূর্ব সীমান্ত হিসেবে ঘোষণা করেন। এর ফলে নিকারাগুয়া বিশাল একটি ভূখণ্ড হারায় এবং তা হন্ডুরাসের অংশ বলে স্বীকৃত হয়।

প্রাথমিকভাবে নিকারাগুয়া রায়ের কাছে নতি স্বীকার করলেও তারা সেই ঐতিহাসিক রায় কখনোই আনুষ্ঠানিকভাবে বা মানসিকভাবে মেনে নেয়নি। পরে তারা এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। আর ঠিক এই জায়গাতেই জন্ম নেয় একটি সুপ্ত বারুদের স্তূপ।

১৯৩৭ সালে নিকারাগুয়া সরকারের ডাক বিভাগ দেশের নতুন মানচিত্র–সংবলিত এয়ারমেইল স্ট্যাম্পের একটি সিরিজ প্রকাশ করে, সেই সিরিজের একটি টিকিট
ছবি: সংগৃহীত

১৯৩৭ সালের এয়ারমেইল স্ট্যাম্প: বোতলের ভেতর থেকে বেরিয়ে আসা দৈত্য

১৯৩৭ সালের আগস্ট মাস। নিকারাগুয়া পোস্টাল সার্ভিস নতুন একটি এয়ারমেইল স্ট্যাম্প সিরিজ প্রকাশ করে। স্ট্যাম্পটির নকশায় ফুটিয়ে তোলা হয়েছিল নিকারাগুয়ার একটি মানচিত্র। আপাতদৃষ্টে একে সাধারণ ভূগোল বা মানচিত্রের মতো মনে হলেও এর ভেতরে লুকিয়ে ছিল সুকৌশলী এক রাজনৈতিক চাল।

নিকারাগুয়ার প্রকাশিত ওই ডাকটিকিটের মানচিত্রে হন্ডুরাসের সীমানার ভেতরের একটি বিশাল এলাকাকে নিকারাগুয়ার নিজস্ব ভূখণ্ডের মতো একই রঙে রঞ্জিত করা হয়েছিল। যদিও সীমান্তরেখাটি দেখানো হয়েছিল, তবু হন্ডুরাসীয় ভূখণ্ডের সেই অংশটিতে স্পষ্ট অক্ষরে লিখে দেওয়া হয়েছিল—‘তেরিতোরিও এন লিতিগিও’ (Territorio en Litigio) বা ‘বিতর্কিত ভূখণ্ড’।

ফলে ১৯৩৭ সালের এই স্ট্যাম্পের মাধ্যমে নিকারাগুয়া পরোক্ষভাবে হন্ডুরাসের অভ্যন্তরে নিজেদের পুরোনো ও সুপ্ত দাবিকে পুনরায় জাগিয়ে তোলার চেষ্টা করে।

হন্ডুরাসের তীব্র ক্ষোভ ও নিকারাগুয়ার প্রতিক্রিয়া

নিকারাগুয়ার এই কূটনৈতিক চাল হজম করার পাত্র ছিল না হন্ডুরাস। যখন এই অবমাননাকর স্ট্যাম্পযুক্ত প্রথম চিঠি হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপায় (Tegucigalpa) পৌঁছাল, তখন দেশজুড়ে তীব্র ক্ষোভের বিস্ফোরণ ঘটে।

হন্ডুরাস সরকার, জাতীয় সংবাদপত্র এবং বেতারকেন্দ্রগুলো থেকে অবিলম্বে এই ডাকটিকিট প্রত্যাহার ও তা ধ্বংস করে ফেলার জোর দাবি জানানো হয়। কিন্তু নিকারাগুয়া সেই দাবি প্রত্যাখ্যান করে এবং যুক্তি দেখায় যে তাদের প্রকাশিত মানচিত্রটি সম্পূর্ণ নির্ভুল এবং এটি নিকারাগুয়ার উদারতা যে তারা ওই বিতর্কিত অঞ্চলকে কেবল সাধারণ ভূমি না বলে স্পষ্টভাবে ‘বিতর্কিত ভূখণ্ড’ হিসেবে উল্লেখ করেছে।

এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে এক সপ্তাহের মধ্যে হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপাসহ বিভিন্ন শহরে তীব্র নিকারাগুয়া-বিরোধী বিক্ষোভ শুরু হয়। সাধারণ মানুষ ও বিভিন্ন গোষ্ঠী প্রতিবাদে ফেটে পড়ে। সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ রূপ নেয় সহিংস দাঙ্গায়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে উত্তেজিত জনতা যাতে তেগুসিগালপার নিকারাগুয়ান দূতাবাস আক্রমণ করতে না পারে, সে জন্য পুলিশ বাহিনীকে রীতিমতো যুদ্ধকালীন প্রস্তুতি নিতে হয়েছিল।

উত্তেজনা যখন তুঙ্গে, তখন নিকারাগুয়ার বেতারকেন্দ্র ও সামরিক মহল সীমান্ত অঞ্চলে দ্রুত সেনাদল বৃদ্ধির দাবি তুলতে থাকে। পরিস্থিতির ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে সাধারণ জনগণ নিকারাগুয়ার বিমানবাহিনীর জন্য আরও যুদ্ধবিমান কেনার উদ্দেশ্যে স্বেচ্ছায় চাঁদা সংগ্রহ শুরু করে। পুরো দেশ একধরনের যুদ্ধ–উন্মাদনায় লিপ্ত হয়।

১৯৩৭ সালে নিকারাগুয়া সরকারের ডাক বিভাগ দেশের নতুন মানচিত্র–সংবলিত এয়ারমেইল স্ট্যাম্পের একটি সিরিজ প্রকাশ করে, সেই সিরিজের একটি টিকিট
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ

উভয় দেশই উত্তপ্ত সীমান্তবর্তী অঞ্চলে সেনা সমাবেশ শুরু করে। দুই দেশের মধ্যে উত্তেজনা যখন এমন এক পর্যায়ে পৌঁছায়, যেখানে একটি ছোট্ট ভুল বা স্ফুলিঙ্গ রক্তক্ষয়ী যুদ্ধ বাধিয়ে দিতে পারত। শেষ পর্যন্ত এই বিপর্যয় ঠেকানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসে। যুক্তরাষ্ট্র, কোস্টারিকা এবং ভেনেজুয়েলার কূটনৈতিক হস্তক্ষেপে পরিস্থিতির অবনতি ঠেকানো সম্ভব হয়।

১৯৩৭ সালের সেই সংকটের পর সমস্যাটির স্থায়ী কোনো সমাধান হয়নি; বরং বিষয়টি কয়েক দশকের জন্য আড়ালে চলে যায়। ১৯৫০-এর দশকে স্নায়ুযুদ্ধের আবহের মধ্যেই দুই দেশের মধ্যে উত্তেজনা ফের বাড়তে থাকে।

অবশেষে ১৯৫৭ সালে আমেরিকান রাষ্ট্র সংস্থার (OAS) প্রত্যক্ষ তত্ত্বাবধানে হন্ডুরাস ও নিকারাগুয়া তাদের সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য নেদারল্যান্ডসের হেগ অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যাওয়ার সিদ্ধান্ত নেয়। দীর্ঘ শুনানির পর ১৯৬০ সালের শেষভাগে আন্তর্জাতিক আদালত রায় ঘোষণা করেন। আদালত রাজা আলফোনসোর ১৯০৬ সালের আদি রায়কেই বহাল রাখেন এবং হন্ডুরাসের পক্ষে রায় দেন।

রায় ঘোষণার পর নতুন একটি যৌথ সীমান্ত কমিশন গঠিত হয় এবং তারা সাফল্যের সঙ্গে দুই দেশের মধ্যকার ৫৭৩ মাইল দীর্ঘ স্থলসীমান্তের চূড়ান্ত ও স্থায়ী সীমানা নির্ধারণ সম্পন্ন করে। ১৯৭০ এবং ১৯৮০-এর দশকে সামুদ্রিক জলসীমা নিয়ে দুই দেশের মধ্যে আবার কিছুটা উত্তেজনা তৈরি হলেও ১৯৩৭ সালের সেই স্ট্যাম্প–কাণ্ডের মতো গুরুতর ঘটনার পুনরাবৃত্তি আর কখনো ঘটেনি।

শান্তিচুক্তি, স্ট্যাম্পের পরিণতি এবং স্থায়ী সমাধান

আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের কূটনৈতিক চাপে নিকারাগুয়া এবং হন্ডুরাস উভয় রাষ্ট্রই শেষ পর্যন্ত ওই বিরোধপূর্ণ অঞ্চল থেকে নিজ নিজ সৈন্য প্রত্যাহার করে নিতে সম্মত হয়। দুই দেশের মধ্যে সম্পাদিত শান্তিচুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল—নিকারাগুয়া অবিলম্বে তাদের এই বিতর্কিত ডাকটিকিটটি বাজার থেকে তুলে নেবে।

তবে কূটনৈতিক বাধ্যবাধকতায় নিকারাগুয়া স্ট্যাম্পটির বিক্রি বন্ধ করলেও তারা এটিকে কখনোই আনুষ্ঠানিকভাবে বা পুরোপুরি প্রত্যাহার করেনি। ফলে নিকারাগুয়ার ভেতরে এই বিতর্কিত স্ট্যাম্পটি আরও বেশ কয়েক বছর পরও চিঠিপত্রে ব্যবহার হতে দেখা গেছে।

ইতিহাস সাক্ষী—যুদ্ধের জন্য অনেক সময় সুদূরপ্রসারী ভূরাজনৈতিক স্বার্থের প্রয়োজন হয় না; কখনো কখনো মানুষের অহংকার, মানচিত্রের ভুল ব্যাখ্যা কিংবা এক টুকরো ছোট ডাকটিকিটও কোটি মানুষের জীবনকে সংকটের মুখে ঠেলে দিতে যথেষ্ট। ১৯৩৭ সালের সেই স্ট্যাম্পটি প্রমাণ করেছিল যে মানুষের জাতীয়তাবাদী মনস্তত্ত্ব কতটা সংবেদনশীল হতে পারে এবং কাগজের একটি ক্ষুদ্র ফ্রেমেও কীভাবে লুকিয়ে থাকতে পারে একটি রক্তক্ষয়ী যুদ্ধের বীজ।