ওয়ালিদ জাহিনের ক্যানভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের শিল্পী ওয়ালিদ জাহিনের প্রদর্শনী শুরু হলো মঙ্গলবার
মিসরের শিল্পী ওয়ালিদ জাহিনের প্রদর্শনী শুরু হলো মঙ্গলবার

ক্যানভাসে উঠে এসেছে রূপকথার গ্রিক দেব-দেবীরা। তবে সেই রূপকথার কল্পিত চরিত্রগুলো ভর করেছে মিসরের বিখ্যাত মানব-মানবীর অবয়বে। রঙে-রেখায় উদ্ভাসিত হয়েছে তাদের প্রেম-ভালোবাসা, প্রণয়লীলা ও হৃদয়ের উষ্ণ প্রকাশ। আর এমন সব চিত্রকর্ম এঁকেছেন মিসরের খ্যাতিমান চিত্রশিল্পী ওয়ালিদ জাহিন। ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে মঙ্গলবার শুরু হলো প্রদর্শনী। শিরোনাম ‘পারসোনেজ অব ইজিপশিয়ান ভিশন’।
প্রদর্শনী উদ্বোধন করেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।
ওয়ালিদ জাহিন মিসরের বিখ্যাত আলেক্সান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের শিক্ষক। মিসরের ইতিহাস-ঐতিহ্য থেকে অনুপ্রেরণা নিয়ে আধুনিতাকে ধারণ করেছেন এই শিল্পী। নীল নদ ও পিরামিডের বৈশিষ্ট্যে উজ্জ্বল দেশটির এই চিত্রকর মিসরের প্রথাগত চিত্রকর্ম ও আধুনিক চিত্রকর্মের মধ্যে দূরত্ব কমিয়ে এনেছেন নিজ শিল্পকর্মে।
আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী।