চোখ থাকবে যেসব বইয়ে
বিদেশি বই
২০২৩ সালে ফিকশন ও নন–ফিকশন—দুটি শাখায় উল্লেখযোগ্য যেসব বই প্রকাশিত হবে, তা–ই নিয়ে এই তালিকা। বাংলাদেশের বইয়ের তালিকাটি তৈরি করা হয়েছে প্রকাশকদের সঙ্গে কথা বলে। বিদেশি বইয়ের তালিকা তৈরিতে আমরা সাহায্য নিয়েছি নিউইয়র্ক টাইমস, অ্যামাজন, বার্নস অ্যান্ড নোবেল ও টুডের। তালিকাটি তৈরি করেছেন মোশারফ ইকরাম ও মারুফ ইসলাম
প্রিন্স হ্যারির ‘স্পেয়ার’
ব্রিটিশ রাজপরিবারের বংশধর প্রিন্স হ্যারি নানা কারণেই আলোচিত। তিনি রাজপ্রথা লঙ্ঘন করে বিয়ে করেছেন হলিউড তারকা মেগান মেরকেলকে। থাকেন রাজপরিবার থেকে দূরে। সেই হ্যারি এখন স্মৃতিকথা লিখছেন। তাঁর স্মৃতিকথা স্পেয়ার ঘিরে তাই পাঠকদের অপেক্ষা চূড়া স্পর্শ করেছে। এ মাসের ১০ তারিখে বইটি প্রকাশ করবে র্যানডম হাউস।
দ্য সারভাইভ্যালিস্টস
এ মাসের ১০ তারিখে বাজারে আসবে মার্কিন লেখক কাসানা কাউলের উপন্যাস দ্য সারভাইভ্যালিস্টস। সফট স্কাল নামের প্রকাশনী থেকে প্রকাশিত হবে বইটি। আন্ডারগ্রাউন্ডে বাস করা একদল
মানুষের জীবন ঘিরে এগিয়েছে
কাহিনি। আর কাহিনিতে রয়েছে চমকের ওপরে চমক।
দ্য ফ্যারাওয়ে ওয়ার্ল্ড
২০২১ সালে ইনফিনিট কান্ট্রি লিখে সাড়া ফেলেছিলেন যুক্তরাষ্ট্রের ঔপন্যাসিক প্যাট্রিসিয়া অ্যাঞ্জেল। নিউইয়র্ক টাইমস–এর বেস্টসেলােরর তালিকায় উঠে এসেছিল তাঁর উপন্যাস। এ বছর তিনি লিখেছেন দ্য ফ্যারাওয়ে ওয়ার্ল্ড। জানুয়ারির ২৪
তারিখে বইটি প্রকাশ করবে সাইমন অ্যান্ড স্কাউচার।
সেন্ট্রাল প্লেসেস
অড্রে ঝু ভালো একটি চাকরি পেয়েছে। এবার সে বিয়ে করে থিতু হতে চায়। মা–বাবাকে দেখাতে চায় তার প্রেমিকাকে। কিন্তু মা–বাবা থাকেন চীনে। সেখান থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসেন মা–বাবাকে। তারপর গল্প মোড় নেয় নতুন বাঁকে। ডেলিয়া কাইয়ের লেখা এ উপন্যাস জানুয়ারির ৩১ তারিখে প্রকাশ করবে ভ্যালেন্টাইন বুকস।
লাভ, পামেলা
পামেলা অ্যান্ডারসনকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। কানাডিয়ান-মার্কিন এই অভিনেত্রী বিশ্বজুড়ে তুমুল
জনপ্রিয়। এবার তিনি আত্মজীবনী লিখেছেন লাভ, পামেলা নামে। বইটি পড়ার জন্য পাঠকেরা অধীর হয়ে অপেক্ষা করছেন। জানুয়ারির ৩১ তারিখে বইটি বাজারে ছাড়বে দে স্ট্রিট বুকস।
ম্যামে
বিশ শতকের একটি বাড়ি, একজন অসুস্থ বাবা, দূরদেশ ঘানায় থাকা
মা আর এক সদ্য কৈশোরোত্তীর্ণ সন্তানের গল্প ম্যামে। জেসিকা জর্জের মর্মস্পর্শী এ উপন্যাস পাঠকের হাতে আসবে এ মাসের শেষ দিন। প্রকাশ করবে সেন্ট মার্টিনস
প্রেস।
দ্য পিপল হু রিপোর্ট মোর স্ট্রেস
গত বছর প্রথম উপন্যাস দ্য টাউন অব ব্যাবিলন লিখেই বাজিমাত করেছেন আলেজান্দ্রো ভ্যালেরো। এ বছরের ৪ এপ্রিল আসছে তাঁর দ্বিতীয় বই দ্য পিপল হু রিপোর্ট মোর স্ট্রেস। এটি অবশ্য গল্পগ্রন্থ। সম্প্রদায়, সম্পর্ক, আধুনিক বিচিত্র জীবন, বর্ণবাদ ও পিতৃত্বের গল্প বলেছেন আলেজান্দ্রো। বইটি প্রকাশ করবে অ্যাস্টার হাউস।
হোয়েন ট্রাইং টু রিটার্ন হোম
এটিও একটি ছোটগল্পের সংকলন। যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকো, পিটার্সবার্গ, লুইজিয়ানা ও মিয়ামি শহর ঘিরে রচিত হয়েছে গল্পগুলো। লিখেছেন জেনিফার মারিৎজা। এ বছরের ফেব্রুয়ারির ৭ তারিখে বইটি প্রকাশ করবে কাউন্টারপয়েন্ট এলএলসি।
দ্য লাস্ট টেল অব দ্য ফ্লাওয়ার ব্রাইড
মার্কিন লেখক রোশানি চোকশি নিউইয়র্ক টাইমসের বেস্টসেলার লেখক। এ বছরের ১৪ ফেব্রুয়ারি আসবে তাঁর উপন্যাস দ্য লাস্ট টেল অব দ্য ফ্লাওয়ার ব্রাইড। এটি প্রকাশ করবে উইলিয়াম মরো। এখানে আছে ওয়াশিংটন উপকূলের এক মনোমুগ্ধকর বাড়ি, এক দম্পতি আর গোপন সম্পর্কের গল্প।
আই হ্যাভ সাম কোয়েশ্চেনস ফর ইউ
১৯৯৫ সালে বোর্ড স্কুলে পড়ার সময় খুন হয়েছিল এক ছাত্র। অনেক অনেক বছর পর সেই ছাত্রের বন্ধু ফিরে যেতে চায় ১৯৯৫ সালে। উদ্ঘাটন করতে চায় হত্যারহস্য। রেবেকা ম্যাকাইয়ের নতুন উপন্যাস আই হ্যাভ সাম কোয়েশ্চেনস ফর ইউ। প্রকাশিত হবে ২১ ফেব্রুয়ারি
ভাইকিং থেকে।