বাসযোগ্য পৃথিবীর অসমাপ্ত অঙ্গীকার

সুকান্ত ভট্টাচার্য: জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি বইয়ের প্রচ্ছদ অবলম্বনেগ্রাফিকস: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম কবিতার বই প্রকাশিত হলো অথচ কবি তখন বেঁচে নেই। নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও মানবিক পৃথিবীর স্বপ্ন দেখা মানুষটি পৃথিবী ত্যাগের ছাড়পত্র পেয়ে গেলেন কবিতার বই ছাড়পত্র প্রকাশের (১৯৪৭) আগেই। মাত্র ২১ বছর বয়সে কবি সুকান্ত ভট্টাচার্যকে (১৯২৬-১৯৪৭) পৃথিবী ছাড়তে হয়। যাওয়ার আগে লিখে গেলেন নতুন প্রজন্মের জন্য পৃথিবীকে বাসযোগ্য করে যাওয়ার অঙ্গীকার। তিনি যে সময়ে এ অঙ্গীকারের কথা লিখেছিলেন, সে সময়ের পৃথিবীটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আঘাতে ক্ষতবিক্ষত। বাংলা ছিল দুর্ভিক্ষপীড়িত আর পুরো ভারতবর্ষ ঔপনিবেশিক শাসন ও শোষণে জর্জরিত, ক্ষুধা আর দারিদ্র্যলাঞ্ছিত এক দেশ।

আজ ২০২৬ সালে পৌঁছে আমরা কি পৃথিবীর কোনো পরিবর্তিত রূপ দেখতে পাই? হ্যাঁ, পৃথিবী বদলেছে। বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতি ঘটেছে। মানুষ মহাকাশ জয় করেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত তৈরি করেছে। কিন্তু সুকান্ত যে পৃথিবীর স্বপ্ন দেখেছিলেন, সেই পৃথিবী কি মানুষ নির্মাণ করতে পেরেছে? এ পৃথিবী কি শিশুদের জন্য বাসযোগ্য হয়ে উঠতে পেরেছে? আমাদের নিজেদের দেশের অভিজ্ঞতা কী বলে? একুশ শতকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আমরা নতুন করে সুকান্তকে পাঠ করার প্রয়োজন অনুভব করি। বেঁচে থাকলে আজ কবি সুকান্ত ভট্টাচার্যের বয়স হতো ১০০ বছর। কবির জন্মশতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের অংশ হিসেবেই অধ্যাপক মোরশেদ শফিউল হাসান ও মাইনুর নাহার খুবই প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ একটি কাজ করেছেন। একটি সংকলন গ্রন্থের পরিসরে তাঁরা অতীতের ও বর্তমানের বেশ কয়েকজন লেখকের কলমে সুকান্ত ভট্টাচার্যকে নতুন করে পাঠ ও উপলব্ধির এক চমৎকার সুযোগ তৈরি করে দিয়েছেন। বইটির ভূমিকায় তাঁরা লিখেছেন, ‘সুকান্ত যখন সাহিত্যক্ষেত্রে আবির্ভূত হন সে সময়টি ছিল অবিভক্ত ভারতবর্ষে ঔপনিবেশিকতা–বিরোধী আন্দোলনের তুঙ্গ পর্যায়। পাশাপাশি কমিউনিস্ট পার্টির নেতৃত্বে মেহনতি মানুষের মুক্তি, তথা শ্রমিক-কৃষকের রাজত্ব প্রতিষ্ঠার লড়াইও এগিয়ে চলছিল। শুধু এই উপমহাদেশে নয়, পৃথিবীর অন্যত্রও। সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা এবং তাঁর নানা সাফল্যের কাহিনি সেই স্বপ্ন ও সংগ্রামে প্রেরণা হিসেবে কাজ করছিল। সারা দুনিয়ায় লেখক-শিল্পী-বুদ্ধিজীবীদের অনেকেই তখন এই সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার স্বপ্নে উদ্দীপ্ত। তাঁদের একাংশ, এমনকি সরাসরি কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়ে কিংবা সমধর্মী সংগঠন-সমিতির মাধ্যমে সমাজবদলের সংগ্রামে শরিক হয়েছেন। নিজের সৃষ্টিকর্মকে সে লড়াইয়ের হাতিয়ারে পরিণত করতে চেয়েছেন। বাংলায় সুকান্ত ভট্টাচার্যও ছিলেন তেমন একজন কমিউনিস্ট কর্মী, পার্টির কিশোর শাখার সংগঠক। আমাদের স্বাধিকার সংগ্রাম ও জাতীয় মুক্তির লড়াইয়েও প্রেরণা জুগিয়েছে সুকান্তের লেখা কবিতা ও গান।’

বইয়ের গোড়ায় সম্পাদকদ্বয়ের এ বক্তব্য থেকেও স্পষ্ট হয় যে কবির কবিতায় কেবল তাঁর ব্যক্তিগত আবেগ বা অনুভূতির প্রকাশ নয়; বরং তাঁর সময়ের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার প্রতিফলন ঘটেছে। সমাজকে পুনর্নির্মাণের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তাঁর কবিতা ছিল সেই স্বপ্নের শিল্পিত প্রকাশ এবং সমাজ পরিবর্তনের সংগ্রামে এক শক্তিশালী হাতিয়ার। কবির সময়ের পৃথিবী থেকে আজকের পৃথিবী নিশ্চয় অনেক ভিন্ন। রাজনৈতিক দিক থেকে দুনিয়ায় অনেক পরিবর্তন এসেছে। অর্থনৈতিক দিক থেকেও ঘটেছে কমবেশি পরিবর্তন।

বইয়ের গোড়ায় সম্পাদকদ্বয়ের এ বক্তব্য থেকেও স্পষ্ট হয় যে কবির কবিতায় কেবল তাঁর ব্যক্তিগত আবেগ বা অনুভূতির প্রকাশ নয়; বরং তাঁর সময়ের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার প্রতিফলন ঘটেছে। সমাজকে পুনর্নির্মাণের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তাঁর কবিতা ছিল সেই স্বপ্নের শিল্পিত প্রকাশ এবং সমাজ পরিবর্তনের সংগ্রামে এক শক্তিশালী হাতিয়ার। কবির সময়ের পৃথিবী থেকে আজকের পৃথিবী নিশ্চয় অনেক ভিন্ন। রাজনৈতিক দিক থেকে দুনিয়ায় অনেক পরিবর্তন এসেছে। অর্থনৈতিক দিক থেকেও ঘটেছে কমবেশি পরিবর্তন। কিন্তু মানুষের ওপর মানুষের যে শোষণ ছিল, কবির ভাবনা, তার কি অবসান ঘটেছে? শাসক ও শোষকের চেহারা বদলেছে, বদলেছে শোষণের পদ্ধতি। কিন্তু শোষিত মানুষের জীবনের গল্পে কোনো পরিবর্তন আসেনি। সুকান্তের লেখা তাঁর কালের সাক্ষী হলেও, শাসক ও শোষণের চরিত্র উপলব্ধির ক্ষেত্রে তাঁকে পাঠের গুরুত্ব তাই ফুরিয়ে যায়নি।

এখন প্রশ্ন হলো, সুকান্ত সম্পর্কে জানতে হলে, তাঁর লেখা পাঠ করতে চাইলে তার জন্য প্রকাশিত বই কি ছিল না? ছিল। একই সঙ্গে ইন্টারনেটভিত্তিক কন্টেন্টও যথেষ্ট রয়েছে। তবু নতুন করে সুকান্তকে নিয়ে এ বই সম্পাদনার প্রয়োজন কেন পড়ল? এর উত্তরে বলতে হয়, সময়ের সঙ্গে মিলিয়ে অতীতের ক্ল্যাসিক পাঠ্য বিষয়গুলোকে পড়ার, বোঝার, আলোচনা ও বিশ্লেষণ করে তার প্রাসঙ্গিকতা তুলে ধরার প্রয়োজন সব সময়ই রয়েছে। বইটি সেই প্রয়োজনীয় কাজই করেছে।

নতুন ও পুরোনো মিলিয়ে মোট ২৭টি মূল্যায়নধর্মী গদ্যরচনা বইটিতে স্থান পেয়েছে। সংকলিত হয়েছে সুকান্তকে নিবেদিত বিশিষ্টজনের কবিতাও। বইয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সুকান্তের কবিতার এক গুচ্ছ ইংরেজি অনুবাদ। আমাদের নবীন প্রজন্মের যাঁরা উপযুক্ত ভাষাজ্ঞানের অভাবে সুকান্তের কবিতার স্বাদ গ্রহণে বঞ্চিত, হয়তো বিশেষভাবে তাঁদের কথা মনে রেখেই সম্পাদকদ্বয় এই বিভাগের পরিকল্পনা করেছেন।

...

সুকান্ত ভট্টাচার্য: জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি

সম্পাদক: মোরশেদ শফিউল হাসান ও মাইনুর নাহার

প্রকাশক: অনুপম প্রকাশনী

প্রকাশ: আগস্ট ২০২৬

প্রচ্ছদ: মাসুক হেলাল

পৃষ্ঠা: ২০৬; মূল্য: ৫০০ টাকা