ফ্লবেয়ারকে নিয়ে এলিফ শাফাকের নতুন উপন্যাস

এলিফ শাফাকের ছবি অবলম্বনেগ্রাফিকস প্রথম আলো

ফরাসি ঔপন্যাসিক গুস্তাভ ফ্লবেয়ারকে এবার দেখা যাবে তাঁর জীবনের নারীদের চোখ দিয়ে। ব্রিটিশ–তুর্কি লেখক এলিফ শাফাকের নতুন উপন্যাস ইন ওয়ান ব্রিফ মোমেন্ট অল ইটারনিটিতে উঠে এসেছে সেই আখ্যান। চলতি মাসের ১৫ তারিখে যুক্তরাজ্যের ভাইকিং প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ৬০৮ পৃষ্ঠার এই নতুন বইটি। সাহিত্যের জগতে এলিফ শাফাক বেশ পরিচিত নাম। বাংলাদেশেও অনেক পাঠক আগ্রহ নিয়ে অপেক্ষা করেন তাঁর নতুন বইয়ের জন্য। মূলত ফরটি রুলস অব লাভ বইয়ের জন্যই অধিকাংশ পাঠক তাঁকে মনে রেখেছেন। এ ছাড়া তাঁর দুর্দান্ত সব বই আছে। এলিফ শাফাকের নতুন বই নিয়েও তাই অনেকেই উৎসাহ নিয়ে অপেক্ষায় ছিলেন।

উপন্যাসের কেন্দ্রে ফ্লবেয়ার থাকলেও বইয়ে উঠে এসেছে তাঁর জীবনের অন্যান্য নারী চরিত্রদের বয়ানও। বাস্তবের চরিত্রাবলির পাশাপাশি কাল্পনিক কিছু চরিত্রের বয়ানেও উপন্যাসকে এগিয়ে নিয়ে গিয়েছেন এলিফ শাফাক। উনিশ শতকের ফ্রান্স থেকে উপন্যাসের যাত্রা বিস্তৃত হয়েছে ইস্তাম্বুল, কায়রো, ফিলিস্তিন ও বৈরুত পর্যন্ত। ফ্লবেয়ারের শৈশব, লেখালেখি ও ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি এসেছে রাজনৈতিক অস্থিরতার সময় শিল্প সৃষ্টির প্রসঙ্গ।

দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে শাফাক বইটিকে সাহিত্যের প্রতি তাঁর ভালোবাসার চিঠি বলেছেন।

দ্য ফর্টি রুলস অব লাভ, দ্য আইল্যান্ড অব মিসিং ট্রিজ ও দেয়ার আর রিভার্স ইন দ্য স্কাই–এর লেখক শাফাক এর আগেও ইতিহাস, স্মৃতি ও উপেক্ষিত মানুষের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন। তাঁর টেন মিনিটস থার্টি এইট সেকেন্ডস ইন দিস স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড উপন্যাসটি ২০১৯ সালে বুকারের সংক্ষিপ্ত তালিকায় ছিল।

সূত্র: পেঙ্গুইন, ফিন্যান্সিয়াল টাইমস, দ্য গার্ডিয়ান ও লেখকের ওয়েবসাইট