স্মৃতিকথায় যা লিখেছেন জো বাইডেন

অবলম্বনে। গ্রাফিকস: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন স্মৃতিকথা ‘প্রমিজ মি, আমেরিকা’ প্রকাশিত হয়েছে ১৭ নভেম্বর। এতে নিজের চার বছরের প্রেসিডেন্ট-জীবন, আন্তর্জাতিক সংকট মোকাবিলা, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং ২০২৪ সালের নির্বাচনে দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত লিখেছেন তিনি।

বইটিতে বাইডেন নিজের নেওয়া বিতর্কিত সিদ্ধান্তগুলোর পক্ষে যুক্তি দিয়েছেন। একই সঙ্গে ২০২৪ সালের নির্বাচনের আগে ডেমোক্রেটিক পার্টির যেসব নেতা তাঁকে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দিয়েছিলেন, তাঁদের প্রতিও ক্ষোভ প্রকাশ করেছেন।

২০২৪ সালের নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার সিদ্ধান্তকে ভুল মনে করেন না বাইডেন। তখন তাঁর বয়স ছিল ৮০ বছর। বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠলেও তিনি মনে করেছিলেন, প্রেসিডেন্টের দায়িত্ব পালনের মতো সামর্থ্য তাঁর রয়েছে। তাঁর বিশ্বাস ছিল, ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার জন্য তিনিই সবচেয়ে উপযুক্ত প্রার্থী।

কিন্তু নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে বিতর্কে তাঁর দুর্বল পারফরম্যান্স পরিস্থিতি বদলে দেয়। বিতর্কে কথা বলতে গিয়ে বারবার থেমে যাওয়া, বক্তব্যের ধারাবাহিকতা হারিয়ে ফেলা এবং বিভ্রান্তিকর উত্তর দেওয়ার কারণে তাঁর বয়স ও মানসিক সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত দলের ভেতর থেকেই তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চাপ দেওয়া হয়।

ট্রাম্পের সঙ্গে বিতর্কে নিজের ব্যর্থতার ব্যাখ্যাও দিয়েছেন বাইডেন। তাঁর ভাষ্য অনুযায়ী, দীর্ঘ বিমানভ্রমণের ক্লান্তি এবং ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে আদালতের রায়ের পর তৈরি হওয়া মানসিক চাপ তাঁর ওপর প্রভাব ফেলেছিল। বিতর্কের সময় তিনি নিজের বক্তব্যের খেই হারিয়ে ফেলেছিলেন।

বিশ্বনেতাদের সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়েও লিখেছেন বাইডেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তাঁর কাছে অনেক সময় খামখেয়ালি ও বিরক্তিকর মনে হয়েছে। বৈঠকে পুতিনের আচরণকে তিনি কিশোরসুলভ উদাসীনতার সঙ্গে তুলনা করেছেন।

নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে বিতর্কে তাঁর দুর্বল পারফরম্যান্স পরিস্থিতি বদলে দেয়। বিতর্কে কথা বলতে গিয়ে বারবার থেমে যাওয়া, বক্তব্যের ধারাবাহিকতা হারিয়ে ফেলা এবং বিভ্রান্তিকর উত্তর দেওয়ার কারণে তাঁর বয়স ও মানসিক সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত দলের ভেতর থেকেই তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চাপ দেওয়া হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্পর্কে বাইডেনের মূল্যায়ন কিছুটা মিশ্র। তাঁর মতে, অভিনয়ের অভিজ্ঞতা যুদ্ধকালীন নেতা হিসেবে জেলেনস্কিকে কিছুটা প্রস্তুত করেছিল। তবে ব্যক্তিগত আলোচনায় তাঁকে কখনো কখনো একগুঁয়ে ও মেজাজি মনে হয়েছে। বাইডেনের প্রত্যাশা অনুযায়ী, মার্কিন সহায়তার জন্য জেলেনস্কি সব সময় যথেষ্ট কৃতজ্ঞতাও প্রকাশ করেননি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও তাঁর সম্পর্ক পুরোপুরি আস্থার ছিল না। বাইডেন লিখেছেন, নেতানিয়াহুর সঙ্গে সরাসরি কথা বলা গেলেও তাঁকে পুরোপুরি বিশ্বাস করতে পারতেন না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা দেখতে পেতেন তিনি। তাঁর আশঙ্কা ছিল, নেতানিয়াহু নিজের রাজনৈতিক স্বার্থে সত্যকে নিজের মতো করে উপস্থাপন করতে পারেন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকেও ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করতে পারেন।

তবে নেতানিয়াহুর প্রতি অনাস্থা থাকা সত্ত্বেও ইসরায়েলকে সহায়তা দেওয়ার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছেন বাইডেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করাকে তিনি যুক্তরাষ্ট্রের দায়িত্ব বলে মনে করেছিলেন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন স্মৃতিকথা ‘প্রমিজ মি, আমেরিকা’র প্রচ্ছদ
ছবি: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, ওয়াশিংটন পোস্ট, এপি।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ছিল বাইডেন প্রশাসনের সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তগুলোর একটি। এ সিদ্ধান্তের পক্ষে এখনো অনড় তিনি। তাঁর মতে, দীর্ঘ ২০ বছরের যুদ্ধের অবসান ঘটানো প্রয়োজন ছিল। আবার প্রেসিডেন্ট হলেও তিনি একই সিদ্ধান্ত নিতেন।

স্মৃতিকথায় ডোনাল্ড ট্রাম্পের সমালোচনাও করেছেন বাইডেন। ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার ঘটনাকে তিনি গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত হিসেবে দেখেছেন। তাঁর অভিযোগ, ২০২০ সালের নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতায় টিকে থাকতে ট্রাম্প সমর্থকদের উসকে দিয়েছিলেন। বাইডেনের মতে, ওই ঘটনায় ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নিজের দায়িত্ব পালনে চরম ব্যর্থ হয়েছিলেন।

প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রশাসনের বিভিন্ন কাজ নিয়েও গর্ব প্রকাশ করেছেন বাইডেন। বিশেষ করে করোনা মহামারির পর অর্থনীতি পুনরুদ্ধারে নেওয়া ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের ‘আমেরিকান রেসকিউ প্ল্যান’-কে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে তুলে ধরেছেন তিনি।

স্মৃতিকথায় ডোনাল্ড ট্রাম্পের সমালোচনাও করেছেন বাইডেন। ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার ঘটনাকে তিনি গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত হিসেবে দেখেছেন। তাঁর অভিযোগ, ২০২০ সালের নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতায় টিকে থাকতে ট্রাম্প সমর্থকদের উসকে দিয়েছিলেন। বাইডেনের মতে, ওই ঘটনায় ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নিজের দায়িত্ব পালনে চরম ব্যর্থ হয়েছিলেন।

এ ছাড়া আইন প্রণয়ন, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনর্গঠনের বিষয়েও নিজের সাফল্যের কথা লিখেছেন। তাঁর মতে, ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের যেসব আন্তর্জাতিক সম্পর্ক দুর্বল হয়ে পড়েছিল, সেগুলো পুনরুদ্ধারে তাঁর প্রশাসন কাজ করেছে।

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, ওয়াশিংটন পোস্ট, এপি।