সেপ্টেম্বরে আসছে হিলারি ক্লিনটনের নতুন বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকাশিতব্য বইয়ের প্রচ্ছদ

এ বছরের সেপ্টেম্বর মাসে প্রকাশ করা হবে হিলারি ক্লিনটনের নতুন বই সামথিং লস্ট, সামথিং গেইনড: রিফ্লেকশনস অন লাইফ, লাভ অ্যান্ড লিবার্টি। এতে তাঁর বিয়ে থেকে শুরু করে রাজনীতি ও বিশ্বাস—সবকিছুর কথাই উঠে আসবে। ২৫ জুন প্রকাশনা সংস্থা সাইমন অ্যান্ড শুস্টার থেকে প্রকাশিতব্য বইটিকে হিলারির ‘খুবই ব্যক্তিগত’ রচনা বলে অভিহিত করা হয়। তখনই জানানো হয়, বইটি প্রকাশিত হবে আগামী ১৭ সেপ্টেম্বর।

এই বইয়ে স্থান পেয়েছে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে না পারার পর সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়াসহ হিলারির জীবনের নানা প্রসঙ্গ। পাশাপাশি অন্য ফার্স্ট লেডিদের সঙ্গে বন্ধুত্ব এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গির কথাও জানা যাবে এখানে।

সূত্র: এপি

গ্রন্থনা: রবিউল কমল